পিঙ্ক কার্ড বানাতে কী কী ডকুমেন্ট লাগবে? মহিলাদের ফ্রি বাস সফর নিয়ে জারি নতুন নিয়ম!

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মহিনাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করেছে রাজ্য সরকার। এতদিন পর্যন্ত বাসে ওঠার সময় আধার বা ভোটার কার্ড দেখালেই এই সুবিধা পাওয়া গেলেও, ১ অগাস্ট থেকে নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সরকারি বাসে সম্পূর্ণ ফ্রি-তে যাতায়াত করতে হলে মহিলাদের কাছে বাধ্যতামূলকভাবে ‘পিঙ্ক কার্ড’ (Pink Card) থাকতে হবে। এই কার্ড তৈরির প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

পিঙ্ক কার্ড তৈরির জন্য কী কী ডকুমেন্টস লাগবে?

সবাই চাইলেই এই কার্ড বানাতে পারবেন না। এর জন্য নির্দিষ্ট কিছু নথি থাকা আবশ্যিক:

  • আবেদনকারীর আধার কার্ড থাকা বাধ্যতামূলক।

  • নিজস্ব ভোটার কার্ড থাকাও মাস্ট।

  • পশ্চিমবঙ্গের ২০২৬ এসআইআর (SIR) তালিকায় নাম থাকতে হবে।

  • সাম্প্রতিক স্ট্যাম্প সাইজের রঙিন ছবি বা ডিজিটাল ছবি।

  • একটি সচল মোবাইল নম্বর, যাতে ওটিপি (OTP) আসবে।

কীভাবে আবেদন করবেন পিঙ্ক কার্ডের জন্য?

মহিলারা খুব সহজেই অনলাইন এবং অফলাইন—এই দুই মাধ্যমেই পিঙ্ক কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

১. অনলাইনে আবেদন পদ্ধতি:

  • সবার প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

  • সেখানে থাকা পিঙ্ক কার্ডের লিঙ্কে ক্লিক করতে হবে।

  • নিজের নাম ও সচল মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

  • এরপর একে একে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র (ডকুমেন্টস) আপলোড করতে হবে।

  • ফর্ম সাবমিট করার পর স্ক্রিনে একটি রিসিভ কপি বা অ্যাকনলেজমেন্ট স্লিপ আসবে, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য যত্ন করে সংরক্ষণ করতে হবে।

  • এরপর সরকারি স্তরে ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হলেই কার্ড ইস্যু করা হবে।

২. অফলাইনে আবেদন পদ্ধতি:

  • আপনি যদি গ্রামীণ এলাকার (পঞ্চায়েত) বাসিন্দা হন, তবে আপনাকে স্থানীয় বিডিও (BDO) অফিসে গিয়ে আবেদন করতে হবে।

  • অন্যদিকে, শহরাঞ্চল বা পুর এলাকার বাসিন্দাদের নিজ নিজ municipalty বা পুরসভায় গিয়ে আবেদন জমা দিতে হবে।

  • নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে তাতে সঠিক তথ্য ও নথি জুড়ে জমা দেওয়ার পর ভেরিফিকেশন হবে এবং সব কিছু ঠিক থাকলে কার্ড পেয়ে যাবেন।

কার্ড না থাকলে কি বাসে টাকা দিতে হবে?

সরকারি নির্দেশিকা অনুযায়ী বাসযাত্রায় পিঙ্ক কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ করা হয়েছে। তবে যাঁদের কার্ড এখনও তৈরি হয়ে ওঠেনি, তাঁদের ক্ষেত্রে ঠিক কী নিয়ম প্রযোজ্য হবে বা তাঁদের টিকিট কাটা বাধ্যতামূলক কি না, সে বিষয়ে প্রশাসনের তরফে এখনও বিস্তারিত স্পষ্ট করা হয়নি। তবে জটিলতা এড়াতে দ্রুত এই কার্ড বানিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।