ঠোঁটের কালচে ভাব দূর করার উপায় জেনেনিন ছেলে-মেয়ে উভয়ই

দীর্ঘক্ষণ রোদে কাটালে আমাদের ত্বকের পাশাপাশি ঠোঁটও কালো হয়ে যায়। এ ছাড়া একটানা ধূমপান করলে তার ক্ষতিকর প্রভাবে ঠোঁট কালো হয়। হেলথলাইন ওয়েবসাইটের এক প্রতিবেদনে উঠে এসেছে কীভাবে ঘরোয়া পদ্ধত্তিতে ঠোঁটের কালো দাগ দূর করা যায়। চলুন দেখে নেই।

লেবু

রাতে ঘুমাতে যাওয়ার আগে লেবু কেটে একটি টুকরা ঠোঁটে ঘষে নিন। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। কালো দাগ চলে যাওয়ার আগ পর্যন্ত এটা করতে থাকুন। মোটামুটি ৩০ দিন এই নিয়ম ফলো করলে উপকার পাবেন।

লেবু ও চিনি

চিনিতে লেবুর রস দিন। আগের মতো শোবার আগে মিশ্রণটি ঠোঁটে ব্যবহার করুন। ঘুম থেকে জাগার পর কুসুম গরম জল দিয়ে ঠোঁট পরিষ্কার করে নিন। একটানা ব্যবহারে কালো দাগ কমে আসবে।

লেবু, মধু ও গ্লিসারিন

দেড় চা চামচ লেবুর রস, এক চা চামচ মধু এবং এক চা চামচ গ্লিসারিন নিন। উপাদানগুলো ভালো করে মিশিয়ে ফেলুন। রাতে ঘুমানোর আগে ঠোঁটে ব্যবহার করুন এবং সকালে ধুয়ে ফেলুন।

হলুদ ও দুধ

এক টেবিল চামচ দুধের মধ্যে এক চা চামচ গুঁড়া হলুদ দিয়ে পেস্ট তৈরি করুন। আঙুলের সাহায্যে পেস্টটি ঠোঁটে লাগান। পাঁচ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ঠোঁট শুকিয়ে যাওয়ার পর আপনার পছন্দের ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। নিয়মিত ফলো করলে ঠোঁটের মেলানিন কমে যাবে।

অ্যালোভেরা

প্রাচীনকাল থেকেই মানুষ জেনে এসেছে অ্যালোভেরার ত্বকের মেলানিন কমানোর গুণ আছে। তাই ঠোঁটের কালচে দাগ কমাতেও অ্যালোভেরা দারুণ কাজ করে। পাতলা করে কাটা অ্যালোভেরার একটি লেয়ার ঠোঁটে লাগান। শুকিয়ে গেলে অ্যালোভেরা তুলে কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিন।

ডালিম

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ডালিমের জুড়িমেলা ভার। এক টেবিল চামচ করে ডালিমের দানা, গোলাপজল এবং মাখন নিয়ে পেস্ট তৈরি করুন। প্রতিদিন তিন মিনিটের জন্য পেস্টটা ঠোঁটে লাগান। সময় শেষে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলেন। কার্যকর ফল পেতে প্রতিদিন ব্যবহার করুন।

অন্যান্য

গোলাপজল, অলিভ অয়েল, শসার জুস, স্ট্রবেরি, কাঠবাদামের তেলও মেলানিনের বিরুদ্ধে দারুণ কাজ করে। দিনের কোনো একসময়ে এগুলোও ব্যবহার করে দেখতে পারেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy