মলদ্বীপ নাকি মন্দারমনি? সানি লিওনের ছবি ঘিরে রহস্য, সত্যি কি বাংলায় এসেছিলেন নায়িকা?

বলিউডের আবেদনময়ী তারকা সানি লিওন কি তবে চুপিসারে ঘুরে গেলেন বাংলার প্রিয় সমুদ্র সৈকত মন্দারমনিতে? শনিবার রাতে সানির নিজের সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট ঘিরে এখন কার্যত তোলপাড় নেটদুনিয়া।
কী পোস্ট করেছেন সানি? শনিবার রাতে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সানি। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সবুজ রঙের কো-অর্ড সেট (হট প্যান্ট ও শার্ট) এবং মানানসই স্পোর্টস ব্রা-তে। সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে থাকা সানির সেই ছবি নিমেষেই ভাইরাল। কিন্তু আলোচনার আসল কেন্দ্রবিন্দু ছবিটির ক্যাপশন। সানি সেখানে লিখেছেন, “মলদ্বীপ নাকি মন্দারমনি?” এই ছোট্ট ক্যাপশনটিই জল্পনার পারদ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলছেন, তবে কি সানি সত্যিই মন্দারমনিতে? কেউ কেউ আবার মজা করে লিখছেন, “সানি লিওন যে মন্দারমনির নাম জানেন, সেটাই অনেক বড় পাওয়া!” আবার এক নেটিজেন কমেন্টে লিখেছেন, “চাউলখোলাতে নামো বৌদি, আমরা আসছি!”
সত্যি কি এসেছিলেন সানি? ছবিটির ব্যাকগ্রাউন্ড এবং সমুদ্রের রঙের সঙ্গে অনেকেই মন্দারমনির মিল খুঁজে পাচ্ছেন। নেটিজেনদের একাংশের দাবি, এটি নিশ্চিতভাবেই মলদ্বীপ নয়। তবে সানি নিজে এই বিষয়ে আর কোনো স্পষ্ট তথ্য দেননি। ফলে নায়িকা সত্যিই ব্যক্তিগত ভ্রমণে নাকি কোনো গোপন শুটিংয়ের কাজে বাংলায় এসেছিলেন, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
উল্লেখ্য, সানি লিওন এর আগেও বিভিন্ন ইভেন্ট বা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে একাধিকবার পশ্চিমবঙ্গে এসেছেন। তাই কাজের সূত্রে তাঁর মন্দারমনি ঘুরে যাওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না অনুরাগীরা।