মাধ্যমিক পাশেই রেলে চাকরির সুযোগ! ৬৫৫৭ শূন্যপদে হবে নিয়োগ

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ভারতীয় রেলের তরফ থেকে টেকনিশিয়ান পদে নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের বিভিন্ন রেলওয়ে জোনে সব মিলিয়ে ৬৫৫৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আরআরবি (RRB)-র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
শূন্যপদের বিবরণ: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রকাশিত (CEN No. 02/2026) বিজ্ঞপ্তি অনুযায়ী, দুটি ক্যাটাগরিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে:
টেকনিশিয়ান গ্রেড-১ (সিগন্যাল): ৩২৩টি পদ।
টেকনিশিয়ান গ্রেড-৩: ৬২৩৪টি পদ।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
আবেদন শুরু: ৩০ জুন, ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৯ জুলাই, ২০২৬
ফি জমার শেষ তারিখ: ৩১ জুলাই, ২০২৬
শিক্ষাগত যোগ্যতা:
টেকনিশিয়ান গ্রেড-১ (সিগন্যাল): সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা বা ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
টেকনিশিয়ান গ্রেড-৩: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ক্লাস ১০ পাশ। পাশাপাশি, এনসিভিটি (NCVT) বা এসসিভিটি (SCVT) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) সার্টিফিকেট অথবা অ্যাপেনটিসশিফ সার্টিফিকেট থাকা আবশ্যক।
বয়সসীমা:
টেকনিশিয়ান গ্রেড-১ (সিগন্যাল): ১৮ থেকে ৩৩ বছর।
টেকনিশিয়ান গ্রেড-৩: ১৮ থেকে ৩০ বছর। (সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। বয়স গণনা করা হবে ১ জুলাই, ২০২৬ তারিখের ভিত্তিতে)।
বেতন কাঠামো:
টেকনিশিয়ান গ্রেড-১: পে-লেভেল ৫ অনুযায়ী মাসিক বেসিক পে ২৯,২০০ টাকা।
টেকনিশিয়ান গ্রেড-৩: পে-লেভেল ২ অনুযায়ী মাসিক বেসিক পে ১৯,৯০০ টাকা।
নির্বাচন প্রক্রিয়া ও আবেদন: যোগ্য প্রার্থীদের প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) দিতে হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সবশেষে মেডিকেল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ হবে। আগ্রহী প্রার্থীরা rrbapply.gov.in অথবা সংশ্লিষ্ট অঞ্চলের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
সংবাদ সম্পাদকের নোট: আবেদন করার আগে অবশ্যই রেলের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিটি (Detailed Notification) ভালো করে পড়ে নেওয়া বাঞ্ছনীয়। যোগ্য প্রার্থীদের শেষ মুহূর্তের ভিড় এড়াতে দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।