পুজোর আগে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ! ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম

উৎসবের মরসুমের মুখে সোনার দামের ওঠানামা লেগেই আছে। গতকাল কিছুটা স্বস্তি মিললেও, মঙ্গলবার ফের ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ট্রাম্পের শুল্ক যুদ্ধের মতো আন্তর্জাতিক কারণগুলো সোনার বাজারকে প্রভাবিত করছে বলে মনে করা হচ্ছে।
আজকের সোনার দাম (প্রতি ১০ গ্রাম)
২২ ক্যারেট (হলমার্ক): ₹১০,৩৩০০ (+₹৭০০)
২৪ ক্যারেট (পাকা সোনা): ₹১০,৮৬৫০ (+₹৭০০)
২৪ ক্যারেট (বাট): ₹১০,৮১০০ (+₹৬৫০)
আজকের রুপোর দাম (প্রতি কেজি)
খুচরো রুপো: ₹১২৪৯০০ (+₹২০০)
রুপোর বাট: ₹১২৪৮০০ (+₹২০০)
সোনার বিশুদ্ধতা যাচাই করা হয় ক্যারেটের মাধ্যমে। ২৪ ক্যারেট সোনা হলো সবচেয়ে খাঁটি, যেখানে কোনো খাদ মেশানো থাকে না। ক্যারেট যত কম হবে, তাতে খাদের পরিমাণ তত বেশি থাকবে। সাধারণত ২২ ক্যারেটের সোনা গহনা তৈরিতে ব্যবহৃত হয়, কারণ এতে কিছুটা খাদ মেশানো থাকে যা গহনাকে মজবুত করে।
উৎসবের মরসুমে সোনার দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ক্রেতাদের পকেটে চাপ পড়েছে। এই অবস্থায় অনেকেই দাম কমার অপেক্ষায় আছেন।