অটোম্যাটিকের যুগে ম্যানুয়াল গিয়ার! ফেরারির নতুন চমক ‘12Cilindri Manuale’

বিশ্বের অটোমোবাইল বাজারে যখন চালকের স্বাচ্ছন্দ্যের জন্য অটোম্যাটিক গিয়ারবক্সের জয়জয়কার, ঠিক সেই সময় সম্পূর্ণ উল্টো পথে হেঁটে তাক লাগিয়ে দিল ইতালীয় স্পোর্টস কার নির্মাতা সংস্থা ফেরারি (Ferrari)। সংস্থাটি সম্প্রতি তাদের নতুন মডেল ‘12Cilindri Manuale’ লঞ্চের কথা ঘোষণা করেছে। ভলভো বা অন্যান্য সংস্থার মতো অটোম্যাটিক নয়, ফেরারি তাদের এই সুপারকারে রেখেছে ট্র্যাডিশনাল ম্যানুয়াল গিয়ার শিফটিংয়ের সুবিধা।
প্রযুক্তি ও পারফরম্যান্সের মেলবন্ধন ফেরারি তাদের নিজস্ব ‘ইন-হাউস’ প্রযুক্তি ব্যবহার করে এই গাড়ির ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছে। এতে মেকানিক্যাল ফিডব্যাকের সঙ্গে ইলেকট্রনিক কম্পোনেন্টের এক অনন্য সমন্বয় ঘটানো হয়েছে। ক্লাচ-বাই-ওয়্যার (Clutch-by-wire) সিস্টেমের সঙ্গে ট্র্যাডিশনাল গিয়ার সিস্টেম ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের কথা মাথায় রেখে এতে থাকছে:
ইঞ্জিন: ৬.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড V12 ইঞ্জিন।
শক্তি ও টর্ক: ৮৩০ Bhp পাওয়ার এবং ৬৭৮ Nm টর্ক।
গতি: ০ থেকে ১০০ কিমি গতিবেগে পৌঁছাতে সময় লাগে মাত্র ২.৯ সেকেন্ড।
টপ স্পিড: ঘণ্টায় ৩৪০ কিলোমিটারের বেশি।
কেন মাত্র ১,৪৯৯ ইউনিট? ফেরারি জানিয়েছে, বিশ্বজুড়ে তারা এই মডেলের মাত্র ১,৪৯৯টি ইউনিট বিক্রি করবে। এর পেছনে রয়েছে গভীর এক আবেগ ও ইতিহাস। ১৯৪ ১৯৪৭ সালে ফেরারি তাদের প্রথম V12 ইঞ্জিন বাজারে এনেছিল, যার কনফিগারেশন ছিল ১,৪৯৯ সিসি। সেই প্রথম V12 ইঞ্জিনের প্রতি শ্রদ্ধা জানাতেই সংস্থাটি ঠিক ১,৪৯৯টি 12Cilindri Manuale গাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
কেন ম্যানুয়াল গিয়ার? আধুনিক যুগেও কেন ফেরারি ম্যানুয়াল গিয়ারকে বেছে নিল? সংস্থার মতে, ড্রাইভিংয়ের সেই আদি ও অকৃত্রিম আনন্দকে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। গিয়ার লিভারের সঠিক অনুভূতি এবং মেকানিক্যাল ফিডব্যাকের মাধ্যমে ড্রাইভার যাতে ইঞ্জিনের সঙ্গে সরাসরি সংযোগ অনুভব করতে পারেন, তার জন্য বিশেষ ট্রান্সমিশন সফটওয়্যার ও মেকানিক্যাল কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে।
ফেরারির এই পদক্ষেপ অটোমোবাইল বিশ্বে গতির পাশাপাশি ঐতিহ্যের প্রতি যে দায়বদ্ধতা, তা আবারও প্রমাণ করল। স্পোর্টস কার প্রেমীদের কাছে এই মডেলটি যে অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে, তা বলাই বাহুল্য।