পেটের মেদ কমাতে পেঁয়াজ, জানুন কিভাবে ব্যবহার করবেন

অতিরিক্ত চর্বি জমার কারণে খুব সহজেই পেট বড় হয়ে যায়। এটি কেবল শরীরের সৌন্দর্য কমায় না, বরং বিভিন্ন রোগের ঝুঁকিও বাড়িয়ে তোলে। শরীরের অন্যান্য স্থানের চর্বি কমানো গেলেও পেটের মেদ সহজে গলতে চায় না। তবে স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং নিয়মিত শরীরচর্চা করলে মেদ-ভুঁড়ি অনেকটাই কমে যায়। তেমনই ওজন কমানোর একটি প্রাকৃতিক উপাদান হলো পেঁয়াজ। প্রায় প্রতিটি রান্নাঘরেই এই উপাদানটি সহজলভ্য, তবে ভুঁড়ি কমাতে পেঁয়াজের উপকারিতার কথা অনেকেরই অজানা।
এক কাপ (১৬০ গ্রাম) পেঁয়াজে ৬৪ ক্যালোরি, ১৫ গ্রাম কার্বোহাইড্রেট, ০.১৬ গ্রাম চর্বি, ২.৭ গ্রাম ফাইবার, ১.৭৬ গ্রাম প্রোটিন এবং ৬.৭৮ গ্রাম চিনি থাকে। এছাড়াও, এতে ভিটামিন সি, দৈনিক চাহিদার ১২ শতাংশ বি ৬ এবং ম্যাঙ্গানিজ পাওয়া যায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, এক টুকরো পেঁয়াজে ক্যালসিয়াম, আয়রন, ফোলেট, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম, কার্মিনেটিভ, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিসেপটিক, অ্যান্টিঅক্সিডেন্ট কোয়ারসেটিন এবং সালফারও বিদ্যমান।
পেঁয়াজে থাকা বিভিন্ন পুষ্টি উপাদানের পাশাপাশি ফাইটোকেমিকেল মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। এটি হজমশক্তি বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক।
এছাড়াও, পেঁয়াজ গলা ব্যথা, সর্দি-কাশি, জ্বর, অ্যালার্জি বা সামান্য গা ব্যথায় দারুণ কাজ করে। এমনকি এটি অনেক রোগের প্রাকৃতিক দাওয়াই হিসেবেও ব্যবহৃত হয়। চলুন জেনে নেওয়া যাক ওজন কমাতে কিভাবে পেঁয়াজ ব্যবহার করা যেতে পারে:
পেঁয়াজের রস:
১. এক কাপ জল ফুটিয়ে নিন।
২. জল সামান্য ঠান্ডা হলে ব্লেন্ডারে ঢালুন।
৩. একটি পেঁয়াজ টুকরো করে কেটে জলের সাথে মিশিয়ে ব্লেন্ড করে নিন।
৪. এই মিশ্রণের সাথে আরও ২ কাপ জল যোগ করে একটি বোতলে ভরে রাখুন।
৫. প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এবং শরীরচর্চা করার আগে এই পেঁয়াজের রস নিয়মিত পান করুন।
পেঁয়াজের স্যুপ:
উপকরণ:
পেঁয়াজ: ৬টি
টমেটো কুচি: ৩টি
বাঁধাকপি কুচি: ১ কাপ
ভেজিটেবিল বা চিকেন স্টক: ৪ কাপ
রসুনকুচি: ২ কোয়া
গোলমরিচ গুঁড়া: ১ চা চামচ
অলিভ অয়েল: ২ চা চামচ
লবণ: স্বাদমতো
পদ্ধতি:
১. প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নিন।
২. একটি পাত্রে অলিভ অয়েল গরম করে রসুন ভেজে নিন।
৩. এরপর পেঁয়াজ এবং বাকি সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
৪. পাত্রে ভেজিটেবিল বা চিকেন স্টক ঢেলে লবণ ও গোলমরিচ মিশিয়ে দিন।
৫. ১৫ মিনিট রান্না করুন।