চায়ের সঙ্গে খাচ্ছেন তো? এই ৫টি খাবার ডেকে আনতে পারে বিপদ!

দিনের শুরু হোক বা সন্ধ্যায় বন্ধুদের আড্ডা, চায়ের কাপে চুমুক দেওয়া বাঙালির অভ্যাসে পরিণত হয়েছে। কেউ আদা চা পছন্দ করেন তো কেউ লেবু বা তুলসি চা। তবে চা পানের সময় আমরা অনেকেই খেয়াল রাখি না এর সঙ্গে কী খাচ্ছি। কিছু খাবার চায়ের সঙ্গে মিশিয়ে খেলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
আসুন জেনে নেওয়া যাক তেমনই কয়েকটি খাবার, যা চায়ের সঙ্গে এড়িয়ে চলা উচিত:
১. সিঙ্গারা, সমুচা, পাকোড়া: চায়ের সঙ্গে তেলে ভাজা খাবার যেমন সিঙ্গারা, সমুচা বা পাকোড়া খাওয়া উচিত নয়। ময়দা দিয়ে তৈরি এই খাবারগুলো চায়ের সঙ্গে মিশে হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। দীর্ঘদিন ধরে এই অভ্যাস চলতে থাকলে আলসার হওয়ার সম্ভাবনাও বাড়ে।
২. লেবু চা: লেবু চা অনেকেরই পছন্দের হলেও, এটি গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য এবং হজমের সমস্যার কারণ হতে পারে। চায়ের ট্যানিনের সঙ্গে লেবুর অ্যাসিড মিশে পেটে অস্বস্তি সৃষ্টি করতে পারে।
৩. জল বা কোমল পানীয়: চা পান করার সময় জল বা অন্য কোনও ঠান্ডা পানীয় পান করা উচিত নয়। একসঙ্গে ঠান্ডা ও গরম খাবার গ্রহণ করলে পাকস্থলীর কার্যক্ষমতা কমে যায়, ফলে পেট ফাঁপা এবং হজমের সমস্যা হতে পারে।
৪. মিষ্টি খাবার ও চিনি: মিষ্টি খাবারের সঙ্গে চা খাওয়া উচিত নয়। এছাড়াও, চায়ে অতিরিক্ত চিনি মিশিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।
অতএব, চা পানের সময় এই খাবারগুলো এড়িয়ে চলুন এবং সুস্থ থাকুন। আপনার সামান্য সচেতনতা আপনাকে অনেক স্বাস্থ্য সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে।