ডায়াবেটিস থেকে অকাল বার্ধক্য দূর! অপরাজিতা চায়ের অবাক করা স্বাস্থ্যগুণ জানুন

বর্তমানে ভেষজ চা বা হার্বাল টি-এর জনপ্রিয়তা তুঙ্গে। ফিটনেস সচেতন ব্যক্তিদের ডায়েটে এখন জায়গা করে নিয়েছে অপরাজিতা চা। ক্লিটোরিয়া টার্নেটিয়ার শুকনো নীল ফুল থেকে তৈরি এই চা কেবল দেখতেই আকর্ষণীয় নয়, এটি স্বাস্থ্যের জন্যও আশীর্বাদস্বরূপ।

অপরাজিতা চা অ্যান্থোসায়ানিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা ফ্রি র‍্যাডিক্যালের হাত থেকে শরীরকে রক্ষা করে। নিয়মিত এই চা পান করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, স্মৃতিশক্তি উন্নত হয় এবং মানসিক চাপ কমে। এছাড়া এটি ত্বকের কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা অকাল বার্ধক্যের ছাপ রোধ করতে কার্যকর।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এই চা রক্তে শর্করার মাত্রা এবং ইনসুলিন সংবেদনশীলতা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী হতে পারে। অপরাজিতা চা শরীরে প্রদাহ কমায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে। যেহেতু এটি প্রাকৃতিকভাবে ক্যাফেইনমুক্ত, তাই অনিদ্রায় ভোগা ব্যক্তিদের জন্য এটি রাতের আরামদায়ক পানীয় হতে পারে। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই শরীরকে ভেতর থেকে সতেজ ও রোগমুক্ত রাখতে প্রতিদিনের অভ্যাসে যোগ করতে পারেন নীল অপরাজিতার এক কাপ চা।