চোখের এই ৫টি লক্ষণ দেখলেই সাবধান, দেরি করলে হতে পারে স্থায়ী দৃষ্টিহীনতা!

অনেকেই দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়াকে ক্লান্তি বা ঘুমের অভাব বলে উড়িয়ে দেন। কিন্তু চক্ষু বিশেষজ্ঞদের মতে, হঠাৎ দৃষ্টি ঝাপসা হওয়া শরীরের ভেতরে লুকিয়ে থাকা গুরুতর কোনো সমস্যার সতর্কবার্তা হতে পারে। একে অবহেলা করা মানেই স্থায়ী অন্ধত্বের দিকে এগিয়ে যাওয়া।
হঠাৎ দৃষ্টি ঝাপসা হওয়ার পেছনে থাকতে পারে রেটিনাল ডিটাচমেন্ট, গ্লুকোমা, অপটিক নিউরাইটিস, এমনকি মস্তিষ্কে স্ট্রোকের মতো প্রাণঘাতী সমস্যা। বিশেষ করে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের সমস্যা রয়েছে, তারা এই লক্ষণকে কখনোই হালকাভাবে নেবেন না।
আপনার শরীরে নিচের লক্ষণগুলো দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে যান:
চোখে তীব্র ব্যথা, লালচে ভাব বা আলোর ঝলকানি দেখা।
দৃষ্টির সামনে ভাসমান কালো দাগ বা হঠাৎ দৃষ্টিশক্তি হারানো।
তীব্র মাথাব্যথার সঙ্গে বমি ভাব।
কথা জড়িয়ে যাওয়া, মাথা ঘোরা বা শরীরের একদিকে দুর্বলতা অনুভব করা।
সাধারণ মানুষ বুঝতে পারে না কোনটি চোখের স্বাভাবিক সমস্যা আর কোনটি জরুরি অবস্থা। তাই নিজে ডাক্তারি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। আধুনিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দ্রুত সমস্যার উৎস খুঁজে বের করে সঠিক চিকিৎসা নিলে স্থায়ী অন্ধত্বের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব। মনে রাখবেন, দৃষ্টি নিয়ে কোনো ঝুঁকি নেবেন না; শরীর কোনো সতর্কবার্তা দিলে তাকে গুরুত্ব দিন।