“আপলোড নেই, হয়তো বিয়ে করছি !MrBeast-এর আকস্মিক বিরতি, তবে কি বিয়েই কারণ?

ইউটিউব দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় মুখ জিমি ডোনাল্ডসন, যিনি বিশ্বজুড়ে ‘MrBeast’ নামেই পরিচিত, হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে আলোড়ন ফেলে দিলেন। ১১ জুলাই, শনিবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি অনুরাগীদের কৌতূহলের তুঙ্গে তুলে দিয়েছেন।

কী লিখেছেন MrBeast? নিজের পোস্টে তিনি লিখেছেন, “আজ কোনো ভিডিও আপলোড হচ্ছে না, কারণ আমি সম্ভবত বিয়ে করতে চলেছি এবং কিছুটা ব্যস্ত আছি।”

এই ছোট অথচ চাঞ্চল্যকর পোস্টটি সামনে আসার পরই তাঁর কোটি কোটি অনুরাগী ও নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গেছে। MrBeast-এর মতো একজন হাই-প্রোফাইল ইউটিউবার, যার ভিডিওর জন্য সারা বিশ্বের মানুষ অপেক্ষায় থাকে, তাঁর এমন হঠাৎ বিরতি নেওয়া এবং বিয়ের ইঙ্গিত দেওয়া স্বভাবতই বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ফ্যানদের জল্পনা: সোশ্যাল মিডিয়ায় এখন নানা জল্পনা চলছে। অনেকে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন, আবার অনেকের মতে, এটি হয়তো কোনো আসন্ন বড় ভিডিওর প্রমোশন বা প্র্যাঙ্ক। এর আগেও MrBeast নিজের ভিডিওর জন্য নানা চমকপ্রদ ঘটনা সাজিয়েছেন, তাই ভক্তরা দ্বিধাগ্রস্ত যে এই খবরটি কতটা বাস্তব। তবে যেহেতু তিনি নিজে ‘বিয়ের’ কথা উল্লেখ করেছেন, তাই তাঁর ব্যক্তিগত জীবনের নতুন কোনো অধ্যায় শুরু হচ্ছে কি না, তা নিয়ে উৎসাহের শেষ নেই।

কেন এই কৌতুহল? মিট বিস্টের সাবস্ক্রাইবার সংখ্যা বর্তমানে বিশ্বের অন্যতম সর্বোচ্চ। তাঁর প্রতিটি ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ পায় এবং বিশ্বজুড়ে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের প্রবল আগ্রহ রয়েছে। এখন পর্যন্ত এই বিষয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য না করায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

এখন দেখার অপেক্ষা, এটি কি সত্যিই ইউটিউব সম্রাটের জীবনের বড় কোনো খবর, নাকি অনুরাগীদের জন্য কোনো নতুন ‘সারপ্রাইজ’ ভিডিওর প্রস্তুতি!