অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা ঢুকছে কবে? কাদের অ্যাকাউন্টে টাকা আসবে আর কাদের অপেক্ষা করতে হবে?

রাজ্যে বিজেপি সরকারের নির্বাচনী সংকল্পপত্র অনুযায়ী চালু হওয়া অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। অনেকেই জুন মাসে আবেদন করেও এখনও টাকা না পাওয়ার কারণ খুঁজছেন, আবার অনেকেই জানতে চান ঠিক কবে নাগাদ তাঁদের অ্যাকাউন্টে মাসিক ৩ হাজার টাকা ঢুকবে। এই সমস্ত জল্পনা এবং প্রশ্নের স্পষ্ট জবাব দিয়ে বড় ঘোষণা করেছে প্রশাসন।

কবে ঢুকবে অগাস্ট মাসের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা?

মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, ১৭ অগাস্ট থেকে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে।

  • কাদের টাকা ঢুকবে চলতি মাসে? যাঁদের জুন ও জুলাই মাসে টাকা ঢুকেছিল এবং যাঁরা ১০ জুলাই পর্যন্ত আবেদন করেছেন ও আবেদনে কোনো ত্রুটি নেই, তাঁরাই অগাস্টে ৩ হাজার টাকা পাবেন।

  • ১১ থেকে ৩১ জুলাইয়ের আবেদনকারীদের কী হবে? ভেরিফিকেশন বা ঝাড়াই-বাছাইয়ের কাজের জন্য কিছুটা সময় লাগছে। ৩১ জুলাই পর্যন্ত আবেদনকারীদের মধ্যে যাচাই পর্ব চলায় ১১ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনকারীরা এই মাসে টাকা পাবেন না।

  • তাঁদের টাকা কবে ঢুকবে? ১১ থেকে ৩১ জুলাই পর্যন্ত আবেদনকারীদের ভেরিফিকেশন পর্ব মিটলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

  • ভবিষ্যতের পেমেন্ট ডেট: অক্টোবর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে নিয়মিত এই টাকা পৌঁছে যাবে। যতদিন বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় থাকবে, এই প্রকল্প বন্ধ হবে না বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। ভুয়ো খবরে কান না দিয়ে সরকারি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার নির্দিষ্ট শর্তাবলী

লক্ষ্মীভাণ্ডারের মতো এই প্রকল্পেও স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত উপভোক্তাদের হাতেই টাকা পৌঁছে দিতে কড়া শর্ত আরোপ করা হয়েছে।

যাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না:

  • যাঁদের মাসিক উপার্জন ১০ হাজার টাকার বেশি

  • যাঁদের পারিবারিক বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি

  • অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধাভোগীরা অন্নপূর্ণা যোজনা পাবেন না।

  • স্বামী বা পরিবারের কেউ স্থায়ী সরকারি চাকরিজীবী হলে এই ভাতা মিলবে না।

কারা পাবেন অন্নপূর্ণার ৩ হাজার টাকা?

  • প্রতিবন্ধী ভাতা বা পিএম কিষান যোজনার অধীনে থাকা ব্যক্তিরা।

  • গ্রামীণ এলাকার মহিলাদের ক্ষেত্রে পাকা ৩টি বা তার বেশি ঘর থাকলেও এই টাকা মিলবে।

  • জমির পরিমাণ ৫০ ডেসিমেলের বেশি হলেও যোজনার টাকা পাওয়া যাবে।

  • ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবারা অন্নপূর্ণা যোজনা পাবেন (তবে অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা নেওয়া যাবে না)।

প্রশাসন সূত্রে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সরকারি তদারকিতে যোগ্য প্রাপকদেরই এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং ভুয়ো উপভোক্তাদের আটকাতে যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে।