অদ্ভুত ঘুমের গ্রাম, কাজাখস্তানের এই গ্রামে একবার ঘুমিয়ে পড়লে মাসখানেকের আগে আর ঘুম ভাঙে না!

পৃথিবীতে এমন কিছু রহস্যময় ঘটনা ঘটে, যা বিজ্ঞানকেও অবাক করে দেয়। কাজাখস্তানের কালাচি গ্রাম তেমনই একটি স্থান, যেখানে মানুষ যখন-তখন, যেখানে-সেখানে ঘুমিয়ে পড়েন। আর একবার ঘুমিয়ে পড়লে সেই ঘুম ভাঙে মাসখানেক পর। এই অদ্ভুত ঘটনা গ্রামের মানুষের দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করে তুলেছে।
কালাচি গ্রামের মানুষরা এই অদ্ভুত রোগের কারণে খুবই বিব্রত। তারা কাজ করতে করতে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, এমনকি কথা বলতে বলতেও হঠাৎ ঘুমিয়ে পড়েন। এই সমস্যার কারণ জানতে বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করেন। অবশেষে রহস্যের সমাধান হয়।
গ্রামের কাছেই রয়েছে একটি পরিত্যক্ত ইউরেনিয়াম খনি। গবেষণা করে দেখা যায়, সেই খনি থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাস স্থানীয় বাতাসে মিশে যাচ্ছে। এই গ্যাস বাতাসের অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়, যার ফলে গ্রামবাসীরা অস্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েন।
এই আবিষ্কারের পর বিজ্ঞানীরা বলছেন, পরিবেশ দূষণ এবং বিষাক্ত গ্যাসের প্রভাবেই কালাচি গ্রামের এই অদ্ভুত ঘুমের রহস্য। এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল যে, মানুষের অবিবেচনাপ্রসূত কাজ কীভাবে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে এবং তার মারাত্মক প্রভাব মানুষের জীবনেও পড়ে।