কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা সিবিএসই (CBSE) ২০২৬ সালের দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে। খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট ঘোষণা করা হবে। ইতিমধ্যেই বোর্ডের পক্ষ থেকে ডিজিটাল লকার বা ডিজি-লকারে (DigiLocker) একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে লেখা রয়েছে— ‘দশম শ্রেণির ফলাফল – শীঘ্রই আসছে’।
কবে বেরোবে রেজাল্ট? বোর্ডের তরফে নির্দিষ্ট দিনক্ষণ জানানো না হলেও, বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ১৫ বা ১৬ এপ্রিলের মধ্যেই দশম শ্রেণির ফল প্রকাশিত হতে পারে। দশম শ্রেণির পর দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা করা হবে। ছাত্রছাত্রীরা তাদের রোল নম্বর ব্যবহার করে স্কোরকার্ড ডাউনলোড করতে পারবে।
ফল দেখার অফিশিয়াল ওয়েবসাইটগুলো: ১. results.cbse.nic.in ২. cbse.gov.in ৩. results.digilocker.gov.in
মে মাসে দ্বিতীয় সুযোগ: এ বছর সিবিএসই-র নিয়মে বড় বদল এসেছে। দশম শ্রেণির বোর্ড পরীক্ষা এবার দুবার নেওয়া হচ্ছে। যারা প্রথম পরীক্ষায় এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হবে বা আশানুরূপ ফল পাবে না, তাদের জন্য ১৫ মে থেকে ১ জুনের মধ্যে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ থাকছে। তাই এপ্রিলের মধ্যেই প্রথম দফার ফল প্রকাশ করতে মরিয়া বোর্ড।
অনলাইনে রেজাল্ট দেখার সহজ পদ্ধতি: ফল ঘোষণার পর নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন:
প্রথমে
results.cbse.nic.inওয়েবসাইটটি খুলুন।‘Class X Results 2026’ লিঙ্কে ক্লিক করুন।
আপনার রোল নম্বর, স্কুল নম্বর, অ্যাডমিট কার্ড আইডি এবং জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন।
স্ক্রিনে রেজাল্ট দেখতে পাবেন, যা পরবর্তীতে প্রিন্ট করে রাখা যাবে।
আধার ছাড়াই কি দেখা যাবে? ডিজি-লকার থেকেও রেজাল্ট দেখা যাবে। এর জন্য ডিজি-লকারে সাইন-ইন করে ‘CBSE’ সেকশনে গিয়ে রোল নম্বর দিলেই মার্কশিট ডাউনলোড করা সম্ভব। তবে মনে রাখবেন, রেজাল্ট দেখার জন্য আপনার অ্যাডমিট কার্ডটি হাতের কাছে রাখা অত্যন্ত জরুরি।





