বাতের ব্যথার সমস্যা দূর করতে এড়িয়ে চলুন এই খাবার গুলি, বেশি খেলেই বাড়বে ব্যথা!

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই বাতের ব্যথার সমস্যা দেখা যায়। তবে পুরুষের তুলনায় নারীরা আর্থাইটিস বা বাতের সমস্যায় বেশি ভোগেন। বিশেষজ্ঞরা বলছেন, আর্থাইটিসের সমস্যায় ভোগা ব্যক্তিদের অবশ্যই খাবারের তালিকায় নজর দেওয়া প্রয়োজন। খাবারের তালিকায় এমন কিছু জিনিস রাখা প্রয়োজন, যা বাতের ব্যথার সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে।

বাতের ব্যথার সমস্যা দূর করার উপকারী খাবার-

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আর্থাইটিসের সমস্যায় প্রদাহ দূর করা সব থেকে বেশি জরুরি। তাদের মতে, প্রদাহ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তার সঙ্গে ধীরে ধীরে শরীরকে ভঙ্গুর করে তোলে। অস্বাস্থ্যকর লাইফস্টাইল থেকে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে এই সমস্যা দেখা দিতে পারে। অত্যধিক পরিমাণে ধূমপান করা, জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা, পেটে অতিরিক্ত মেদ জমে যাওয়ার ফলে এই সমস্যা দেখা দেয়। তাই সবার আগে খাবারের তালিকায় নজর রাখতে হবে।

বাতের সমস্যায় ভোগা রোগীদের কিছু খাবার খাওয়া ও কিছু এড়িয়ে চলা উচিত। যেমন-

১. বিশেষজ্ঞদের মতে, প্রদাহ দূর করতে খাবারের তালিকায় রাখতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার। ভাজাপোড়া, তেল মসলা দেওয়া খাবারের পরিবর্তে খাবারের তালিকায় রাখতে হবে বাদাম। এছড়াও সবজি রাখতে হবে খাদ্যতালিকায়।

২. খাবারে ব্যবহার করতে হবে এমন কিছু মসলা, যা আর্থাইটিসের সমস্যাকে কমাতে সাহায্য করে। হলুদ, জিরা, গোলমরিচ, দারুচিনি, রসুন, আদা, পেঁয়াজে রয়েছে এমন কিছু উপকারিতা আছে যা বাতের ব্যথার রোগীদের কষ্ট কমাতে সাহায্য় করে। বাতের রোগীরা খাবারের তালিকায় ব্ল্যাক কফি এবং গ্রিন টি রাখতে ভুলবেন না।

৩. স্বাস্থ্যকর ফ্যাট আর্থারাইটিসের রোগীদের জন্য অত্যন্ত উপকারী। অলিভ অয়েল, বাদামের তেল, আমন্ড বাদাম, আখরোট, চিনাবাদাম ইত্যাদিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট যা প্রতিদিনের খাবারের তালিকায় রাখা অত্যন্ত জরুরি।

৪. এছাড়াও, নারকেল তেল, তৈলাক্ত মাছ, প্রতিদিন একমুঠো করে বাদাম খাওয়া, প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া, বেরি বাতের সমস্যার রোগীদের জন্য অত্যন্ত উপকারী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy