হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কী খাবেন? কোলেস্টেরল কমানোর জাদুকরী সমাধান এখানে!

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি অতি সাধারণ কিন্তু মারাত্মক স্বাস্থ্য সমস্যা। রক্তে অতিরিক্ত কোলেস্টেরল ধমনীর দেয়ালে জমে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে, যা থেকে স্ট্রোক কিংবা হৃদরোগের মতো প্রাণঘাতী জটিলতা দেখা দিতে পারে। সুখবর হলো, সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে কোনো ওষুধ ছাড়াই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অনেক সময় আমরা মনে করি, কোলেস্টেরল কমাতে চর্বিযুক্ত খাবার পুরোপুরি বর্জন করতে হবে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন আসল রহস্য হলো খাবারের ভারসাম্য বজায় রাখা।

খাদ্যাভ্যাসই যখন ওষুধের কাজ করে
এএইচএ (AHA) জার্নালের প্রতিবেদন অনুযায়ী, এলডিএল (খারাপ কোলেস্টেরল) কমানোর মূল চাবিকাঠি হলো খাবারের ধরন পরিবর্তন। স্যাচুরেটেড বা প্রক্রিয়াজাত খাবার কমিয়ে আঁশ ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার বাড়াতে হবে।

১. দ্রবণীয় আঁশ বা ফাইবার: দ্রবণীয় আঁশ রক্তে কোলেস্টেরল প্রবেশ করতে বাধা দেয় এবং তা শরীর থেকে বের করে দেয়। ওটস, বার্লি, মসুর ডাল, শিম এবং আপেলের মতো ফল ওটস বা ওটস জাতীয় খাবারে প্রচুর দ্রবণীয় আঁশ থাকে, যা হৃদযন্ত্রের সুরক্ষায় অপ্রতিদ্বন্দ্বী।
২. রঙিন ফল ও সবজি: আপেল, বেরি, ব্রকলি এবং গাজরের মতো রঙিন শাকসবজি ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এগুলো ক্যালোরি কমায় এবং রক্তনালীর স্বাস্থ্য বজায় রাখে।
৩. স্বাস্থ্যকর ফ্যাট বেছে নিন: সব ফ্যাট খারাপ নয়। মাখন বা ঘি-এর পরিবর্তে সরিষার তেল, চিনাবাদামের তেল বা অ্যাভোকাডোর মতো আনস্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করুন। এগুলো ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে হৃদযন্ত্রকে সচল রাখে। চিপসের বদলে লবণবিহীন বাদাম বা বীজ স্ন্যাকস হিসেবে বেছে নিতে পারেন।
৪. প্রক্রিয়াজাত খাবার বর্জন: কেক, বিস্কুট, বেকারি পণ্য এবং ফাস্ট ফুডে থাকে অস্বাস্থ্যকর ফ্যাট ও চিনি। এগুলো রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। তাই ঘরে তৈরি তাজা খাবারকে প্রাধান্য দিন।
৫. সুষম খাদ্য তালিকা: কোনো একক সুপারফুড কোলেস্টেরল কমাতে পারে না। প্রতিদিনের খাবারে শস্যদানা, ডাল, বাদাম, বীজ এবং চর্বিহীন প্রোটিনের ভারসাম্য রাখাই হলো দীর্ঘমেয়াদী সুস্থতার উপায়।

পরিশেষে, কোনো শর্টকাট নয়, বরং প্রতিদিনের সুষম খাদ্যাভ্যাসই কোলেস্টেরল নিয়ন্ত্রণের মূল শক্তি। আজই আপনার ডাইনিং টেবিলে আনুন এই স্বাস্থ্যকর পরিবর্তন এবং সুস্থ রাখুন আপনার হৃদযন্ত্রকে।