ঘরের কোণে বা আলমারির পেছনে টিকটিকির আনাগোনা শুধু বিরক্তিকরই নয়, এটি স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। বাজারচলতি ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার না করেই প্রাকৃতিক উপায়ে টিকটিকি তাড়ানোর সহজ কিছু পদ্ধতি নিচে দেওয়া হলো:
১. ডিমের খোসা:
টিকটিকি ডিমের গন্ধ সহ্য করতে পারে না। জানালার কোণে বা ঘরের অন্ধকার জায়গায় খালি ডিমের খোসা রেখে দিন। টিকটিকি মনে করবে সেখানে বড় কোনো প্রাণী আছে এবং ভয়ে সেই এলাকা ছেড়ে পালাবে।
২. গোলমরিচের স্প্রে:
গোলমরিচের গুঁড়ো জলের সাথে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। ঘরের কোণ, দেয়ালের ফাটল বা টিউবলাইটের পেছনে এটি স্প্রে করুন। গোলমরিচের তীব্র ঝাল ও গন্ধে টিকটিকি তৎক্ষণাৎ বাড়ি ছেড়ে পালাবে।
৩. রসুন ও পেঁয়াজ:
পেঁয়াজ ও রসুনের কড়া গন্ধ টিকটিকির স্নায়ুকে দুর্বল করে দেয়। কয়েকটি কোয়া রসুন বা পেঁয়াজের টুকরো জানালার গ্রাস বা দরজার পেছনে ঝুলিয়ে রাখুন। এছাড়া এগুলোর রস মিশ্রিত জল স্প্রে করলেও চমৎকার ফল পাওয়া যায়।





