আইপিএল ২০২৬-এর ৩০ তম ম্যাচে আজ গ্ল্যামার ও লড়াইয়ের মিশেল। ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সকে (MI) স্বাগত জানাচ্ছে গুজরাট টাইটানস (GT)। একদিকে যখন হারের হ্যাটট্রিক ভুলে জয়ের সরণিতে ফিরতে মরিয়া হার্দিক পান্ডিয়া, অন্যদিকে তখন ঘরের মাঠে জয়ের ধারা বজায় রেখে লিগ টেবিলের উপরের দিকে উঠতে চাইছে শুভমান গিলের টাইটানস।
ট্র্যাকে ফিরেছে গুজরাট, চাপে মুম্বাই:
আইপিএলের ১৯তম আসরে শুরুটা মন্থর হলেও গত তিন ম্যাচে দিল্লি, লখনউ এবং কলকাতাকে হারিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে গুজরাট। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে ষষ্ঠ স্থানে। আজকের জয় তাদের সেরা চারে পৌঁছে দেওয়ার পথে বড় ধাপ হতে পারে। অন্যদিকে, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা শোচনীয়। ৫ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের একেবারে শেষে। আজ মান রক্ষার লড়াই হার্দিকবাহিনীর।
রোহিত-বোল্ট কি ফিরছেন?
মুম্বাই শিবিরের জন্য বড় খবর হতে পারে রোহিত শর্মার ফেরা। গত ম্যাচে চোটের কারণে তিনি মাঠের বাইরে ছিলেন। সূত্রের খবর, রায়ান রিকলটনের জায়গায় আজ ফিরতে পারেন ‘হিটম্যান’। পাশাপাশি বোলিং বিভাগ শক্তিশালী করতে রিজার্ভ বেঞ্চ থেকে ট্রেন্ট বোল্টকেও আজ একাদশে দেখা যেতে পারে।
দুই দলের সম্ভাব্য একাদশ (Probable XI):
গুজরাট টাইটানস: ১. শুভমান গিল (অধিনায়ক), ২. সাই সুদর্শন, ৩. জস বাটলার (উইকেটরক্ষক), ৪. ওয়াশিংটন সুন্দর, ৫. গ্লেন ফিলিপস, ৬. রাহুল তেওয়াতিয়া, ৭. এম শাহরুখ খান, ৮. রশিদ খান, ৯. অশোক শর্মা, ১০. কাগিসো রাবাদা (মোহাম্মদ), ১১. মহম্মদ সিরাজ, ১২. প্রসিদ্ধ কৃষ্ণা।
মুম্বাই ইন্ডিয়ান্স: ১. কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ২. রোহিত শর্মা, ৩. সূর্যকুমার যাদব, ৪. নমন ধীর, ৫. তিলক ভার্মা, ৬. হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ৭. শেরফেন রাদারফোর্ড, ৮. মিচেল স্যান্টনার/এএম ঘাজানফার, ৯. ট্রেন্ট বোল্ট/করবিন বোশ, ১০. শার্দুল ঠাকুর, ১১. দীপক চাহার, ১২. জসপ্রীত বুমরাহ।





