বিরাট কোহলির রেকর্ড ভেঙে চুরমার! বাবর আজমের ব্যাটে সেঞ্চুরির বিস্ফোরণ, ক্রিকেটে নতুন ‘রাজা’র অভিষেক?

দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে কুড়ি ওভারের ফরম্যাটে সেঞ্চুরির খরা কাটালেন বাবর আজম। দিন হিসেবে ঠিক ৭৮৩ দিন পর তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন পাকিস্তানি এই তারকা। রবিবার পাকিস্তান সুপার লিগের (PSL) হাই-ভোল্টেজ ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন পেশোয়ার জালমি অধিনায়ক। তাঁর এই বিধ্বংসী শতরানের ওপর ভর করেই লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করল বাবর-বাহিনী।
দ্রুততম সেঞ্চুরির নজির:
এদিন গ্ল্যাডিয়েটর্সের বোলারদের ক্লাব স্তরে নামিয়ে বাবর হাঁকালেন টুর্নামেন্টের ইতিহাসের দ্রুততম ব্যক্তিগত সেঞ্চুরি। এটি বাবরের টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম এবং পিএসএল মঞ্চে তাঁর দ্রুততম শতরান। ক্রিজে নামার পর থেকেই বাবরের ব্যাটে ছিল খুনে মেজাজ, যা প্রতিপক্ষ অধিনায়ককে কার্যত দিশেহারা করে দেয়।
কোহলি-গেইলকে পিছনে ফেললেন বাবর:
পাক ক্রিকেটের ‘পোস্টার বয়’ এদিন শুধু সেঞ্চুরিই করেননি, ভেঙে দিয়েছেন একাধিক বিশ্বরেকর্ড। পিএসএলে দ্রুততম শতরান হাঁকানোর পথে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম দুই কিংবদন্তি বিরাট কোহলি এবং ক্রিস গেইলকেও একটি বিশেষ পরিসংখ্যানে পিছনে ফেলে দিয়েছেন। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে বাবর আজম এখন অনন্য এক উচ্চতায়। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বাবরের এই ফর্ম আসন্ন বিশ্বকাপের আগে বিপক্ষ দলগুলোর জন্য বড়সড় সতর্কবার্তা।