২৩০০ টাকার দর্জি থেকে কোটিপতি! দুই ছেলের জেদ আর বাবার হাতের জাদুতে আজ বিশ্ব কাঁপাচ্ছে এই পরিবার

উত্তরপ্রদেশের সাধারণ এক দর্জি পরিবার থেকে উঠে এসে দিল্লির রাজপথ, আর সেখান থেকে সরাসরি রাষ্ট্রপতি ভবন ও বিদেশের ফ্যাশন র‍্যাম্প—মোহাম্মদ আলম ও তাঁর দুই ছেলের এই যাত্রা কোনো রূপকথার চেয়ে কম নয়। ১৯৮৫ সালে উত্তরপ্রদেশ থেকে সামান্য পুঁজি নিয়ে দিল্লিতে আসা আলম বংশপরম্পরায় পাওয়া সেলাইয়ের কাজকেই ধ্যানজ্ঞান করেছিলেন। জনকপুরীর এক চিলতে দোকান থেকে শুরু হওয়া সেই সফর আজ কোটি টাকার ‘হাউস অফ আলম’ ব্র্যান্ডে পরিণত হয়েছে।

মোহাম্মদ আলমের হাতের নিপুণ কাজে মুগ্ধ হয়ে একসময় তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর থেকে পোশাক বানিয়েছিলেন। তবে ব্যবসার মোড় ঘুরে যায় যখন তাঁর দুই ছেলে, শাহবাজ এবং ফয়জান আলম হাল ধরেন। শাহবাজ দিল্লির পার্ল একাডেমি থেকে ফ্যাশন ডিজাইনিং পড়েন এবং ফয়জান লন্ডনে উচ্চশিক্ষা শেষে ব্যবসায় যোগ দেন। তাঁদের ছোঁয়ায় ২৩০০ টাকার স্যুটের ব্যবসা আজ কয়েক কোটি টাকার টার্নওভারে পৌঁছেছে।

বর্তমানে বলিউড তারকা মনোজ বাজপেয়ী, নীল নীতিন মুকেশ এবং বড় বড় রাজনীতিকরা আলমের ডিজাইন করা পোশাক পরে ল্যাকমে ফ্যাশন উইকের র‍্যাম্পে হাঁটেন। সব্যসাচীর মতো বিশ্বখ্যাত ডিজাইনারদের পাশেও এখন সগৌরবে উচ্চারিত হয় এই পরিবারের নাম। বিলাসিতার পাশাপাশি মধ্যবিত্তের বাজেটেও নজরকাড়া কালেকশন রাখায় ‘হাউস অফ আলম’ আজ সাধারণ ও অসাধারণ—উভয় শ্রেণির মানুষেরই প্রিয় গন্তব্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy