৭ সাংসদকে নিয়ে কেজরিওয়ালের ডেরায় বড় ধস! কেন গেরুয়া শিবিরে রাঘব? প্রকাশ্যে এল আসল সত্য

অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির (AAP) দীর্ঘদিনের দীর্ঘদিনের ছায়াসঙ্গী রাঘব চাড্ডা এখন আনুষ্ঠানিকভাবে বিজেপির সৈনিক। সোমবার রাজ্যসভায় রাঘবসহ আপ-এর মোট ৭ জন সাংসদের বিজেপিতে সংযুক্তিকরণের প্রস্তাব মঞ্জুর করেছেন চেয়ারম্যান। এই রাজনৈতিক ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই নিজের প্রথম ভিডিও বার্তায় মুখ খুললেন রাঘব। কেন ছাড়লেন নিজের হাতে গড়া দল? কী ছিল তাঁর বিকল্প পথ? সবটা খোলসা করলেন তিনি।

“আমি সঠিক লোক, ভুল দলে ছিলাম!” সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে রাঘব চাড্ডা স্পষ্ট জানিয়েছেন যে, তিনি ক্যারিয়ার গড়তে রাজনীতিতে আসেননি। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রাঘব বলেন, “আমি আমার যৌবনের সেরা ১৫টা বছর এই দলকে রক্ত-ঘাম দিয়ে গড়ে তুলেছি। কিন্তু আজকের এই দল আর সেই পুরনো আদর্শে নেই।”

কেন এই বিদ্রোহ? আপ ছাড়ার পেছনে তিনটি প্রধান কারণ দেখিয়েছেন রাঘব:

  • বিষাক্ত কাজের পরিবেশ: তাঁর দাবি, বর্তমানে দলে কথা বলার স্বাধীনতা নেই। এমনকি সংসদে কী বলবেন, তাও নিয়ন্ত্রিত হতো।

  • দুর্নীতির গ্রাস: রাঘবের অভিযোগ, দল এখন এমন কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের হাতে বন্দি, যারা দেশের স্বার্থের চেয়ে নিজের ব্যক্তিগত লাভ বেশি বোঝে।

  • সাংসদদের বঞ্চনা: শুধু তিনি নন, তাঁর সঙ্গে আরও ৬ জন সাংসদ একই দমবন্ধ করা পরিস্থিতির শিকার হচ্ছিলেন বলে দাবি করেন তিনি।

রাঘবের সামনে ছিল ৩টি বিকল্প: রাঘব ভিডিওতে বলেন, তাঁর সামনে তিনটি রাস্তা খোলা ছিল। প্রথমত, রাজনীতি ছেড়ে দেওয়া। দ্বিতীয়ত, দলে থেকে লড়াই করা (যা অসম্ভব হয়ে পড়েছিল)। এবং তৃতীয়ত, ইতিবাচক রাজনীতি করার জন্য বিজেপিকে বেছে নেওয়া। তাঁর কথায়, “একজন ভুল হতে পারে, কিন্তু ৭ জন সাংসদ একসঙ্গে ভুল হতে পারেন না।”

ফলোয়ার কমলেও উদ্যম কমেনি: বিজেপিতে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে প্রায় ১০ লক্ষ ফলোয়ার হারিয়েছেন রাঘব। নেটিজেনদের একাংশ তাঁর পুরনো ভিডিও শেয়ার করে আক্রমণ শানাচ্ছেন। তবে এসবে বিচলিত নন রাঘব। তিনি আশ্বাস দিয়েছেন, “এখন আমি সাধারণ মানুষের জন্য আরও জোরালোভাবে সংসদে সরব হব। গেরুয়া শিবিরের হয়েই আমি জনগণের সমস্যার সমাধান করব।”

কেজরিওয়ালের প্রধান রণকৌশলী হিসেবে পরিচিত রাঘব চাড্ডার এই দলবদল দিল্লির রাজনীতিতে আপ-এর ভিত নাড়িয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy