সোনার বাজারে ফের আগুন! হু হু করে বাড়ছে দাম, আজ কত যাচ্ছে ২২ ও ২৪ ক্যারেটের ভরি?

সোনার বাজারে ফের বড় চমক। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, মার্কিন ডলারের ওঠানামা এবং উৎসবের মরশুমের অতিরিক্ত চাহিদার জেরে দেশের bullion বাজারে হু হু করে বাড়ছে সোনা ও রুপোর দাম। স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) প্রকাশিত সাম্প্রতিক সূচক অনুযায়ী, আজকের বাজারে মূল্যবান এই দুই ধাতুর দাম আরও উর্ধ্বমুখী।

আজকের বাজারদর অনুযায়ী, ২৪ ক্যারেট ফাইন গোল্ড (৯৯৫)-এর প্রতি গ্রামের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৫,৮৬৬ টাকা। অন্যদিকে, গয়না তৈরির সবচেয়ে বেশি ব্যবহৃত ২২ ক্যারেট হলমার্ক যুক্ত সোনার প্রতি গ্রামের দাম ১৫,০৭০ টাকা। পাশাপাশি, পুরনো গয়না বিক্রির ক্ষেত্রে ২২ ক্যারেটের ক্রয় মূল্য প্রতি গ্রাম ১৪,৪৩৮ টাকা এবং ১৮ ক্যারেট সোনার বিক্রয় মূল্য প্রতি গ্রাম ১২,৩৭৫ টাকা ধার্য করা হয়েছে। শুধু সোনা নয়, রুপোর বাজারেও রয়েছে বড় চমক। প্রতি কেজি ফাইন রুপো (৯৯৯ বার)-র আজকের বাজারদর ২ লক্ষ ৪৬ হাজার ৪৩৩ টাকা।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক bullion বাজারে চাহিদার জেরে আগামী দিনে এই দাম আরও বাড়তে পারে। তবে ক্রেতাদের মনে রাখতে হবে, এই প্রকাশিত দামগুলি সম্পূর্ণ করের পূর্ববর্তী। এর সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ জিএসটি (GST) এবং মেকিং চার্জ যুক্ত হবে। তাই গয়না কেনার সময় নিখুঁত যাচাইয়ের জন্য অবশ্যই বিআইএস (BIS) লোগো এবং ছয় সংখ্যার আলফানিউমেরিক HUID (Hallmark Unique Identification) নম্বর দেখে তবেই কেনাকাটা করার পরামর্শ দিচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা।