মাস্টারমাইন্ড গ্রেফতার! আজারবাইজান থেকে ড্রাগ মাফিয়া প্রভদীপকে ছিনিয়ে আনল ভারত

আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে লড়াইয়ে মোদী সরকারের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। সিবিআই (CBI), বিদেশ মন্ত্রক এবং দিল্লি পুলিশের এক অভাবনীয় যৌথ অভিযানে আজারবাইজান থেকে কুখ্যাত মাদক পাচারকারী প্রভদীপ সিংকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার (১৩ মে) দিল্লি পুলিশের তিন সদস্যের একটি দল অভিযুক্তকে নিয়ে আজারবাইজানের রাজধানী বকু থেকে সরাসরি দিল্লিতে পৌঁছায়।

দিল্লি পুলিশের স্পেশাল সেলে দায়ের করা ১৯৮৫ সালের এনডিপিএস (NDPS) আইনের অধীনে প্রভদীপ সিং একজন ওয়ান্টেড অপরাধী ছিল। তদন্তে জানা গেছে, প্রভদীপ ছিল একটি আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী বা ‘মাস্টারমাইন্ড’। এই চক্র থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ার পর থেকেই সে দেশ ছেড়ে পালিয়ে আজারবাইজানে গা ঢাকা দিয়েছিল।

সিবিআই ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছিল। আজারবাইজানের নিরাপত্তা সংস্থাগুলো প্রভদীপের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করার পর, ভারত সরকারের পক্ষ থেকে প্রত্যর্পণের (Extradition) আবেদন জানানো হয়। সমস্ত আইনি জটিলতা কাটিয়ে অবশেষে তাকে ভারতের হাতে তুলে দিল বকু প্রশাসন। সিবিআই সূত্রে জানানো হয়েছে, গত কয়েক বছরে ১৬০ জনেরও বেশি পলাতক অপরাধীকে এভাবেই বিদেশের মাটি থেকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy