২২ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন! কানের মঞ্চে ২০ বছর আগে কোন ছবি গড়েছিল ইতিহাস?

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে ফ্রান্সে। তবে এবারের আসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০ বছর পুরনো এক ইতিহাস। কিংবদন্তি পরিচালক গিয়ের্মো দেল তোরোর মাস্টারপিস ‘প্যান’স ল্যাবিরিন্থ’ (Pan’s Labyrinth) বিশেষ প্রদর্শনীতে ফিরে আসতেই ফের স্মৃতিমেদুর চলচ্চিত্র বিশ্ব। ২০০৬ সালের ২৭ মে এই ছবির প্রিমিয়ারে দর্শকরা টানা ২২ মিনিট দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন, যা আজ পর্যন্ত এক অনন্য রেকর্ড।
গল্পটি ওফেলিয়া নামের এক কিশোরীর, যে ডার্ক ফ্যান্টাসি আর যুদ্ধের ভয়াবহতার মাঝে এক গোলকধাঁধায় হারিয়ে যায়। সেখানে তার দেখা হয় এক ‘সোটার’-এর সাথে— যার অর্ধেক শরীর ছাগলের আর অর্ধেক রাক্ষসের। সোটার জানায়, ওফেলিয়া আসলে অন্ধকার জগতের রাজকুমারী মোয়ানা। নিজের রাজ্যে ফিরতে তাকে তিনটি বিপজ্জনক পরীক্ষা পার করতে হবে।
এই ছবির বিশেষত্ব ছিল এর মেকআপ ও প্রোস্থেটিক্স। আজকের দিনে সিজিআই-এর রমরমা থাকলেও, ১০ বছর মেকআপ সুপারভাইজার হিসেবে কাজ করা গিয়ের্মো ‘পেল ম্যান’-এর মতো ভয়াবহ চরিত্রগুলোকে রক্তমাংসের রূপ দিয়েছিলেন কোনো গ্রাফিক্স ছাড়াই। তিনটি অস্কার ও তিনটি বাফটা জয়ী এই পরিচালক সম্প্রতি ২০২৫-এর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ দিয়েও বাজিমাত করেছেন। কানের ৭৮ বছরের ইতিহাসে ‘প্যান’স ল্যাবিরিন্থ’ আজও এক অমর ক্লাসিক হিসেবে পরিচিত।