বড় ধামাকা! জোট বেঁধে ময়দানে বাম-লিবারেশন, ১০ আসনে প্রার্থী ঘোষণা দীপঙ্কর ভট্টাচার্যদের

২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপি-র দ্বিমুখী লড়াইয়ের মাঝেই বামপন্থার পুনর্জাগরণে বড় পদক্ষেপ নিল সিপিআইএমএল লিবারেশন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বার্তার রেশ ধরেই মঙ্গলবার রাতে ১০টি আসনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল লিবারেশন রাজ্য কমিটি। এই ১০টি আসনে বামফ্রন্ট তাদের সমর্থন জানাবে।

লিবারেশনের ১০ প্রার্থী:

ফাঁসিদেওয়া (ST): সুমন্তী এক্কা

ভরতপুর: জিন্নাতুন নাহার গুলশান বেগম

বহরমপুর: আবুল কাশেম শেখ

কৃষ্ণনগর দক্ষিণ: লাবনী জঙ্গি

নৈহাটি: দেবজ্যোতি মজুমদার

বজবজ: কাজল দত্ত

রাসবিহারী: মানস ঘোষ

ধনেখালি (SC): রুমা আহেরী

বিষ্ণুপুর: তিতাস গুপ্ত

পূর্বস্থলী দক্ষিণ: জিয়াদুল সেখ

লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য জানান, ১০ জনের তালিকায় ৬ জনই মহিলা, যা এক অনন্য নজির। অন্যদিকে, অভিজিৎ মজুমদার অভিযোগ করেন, পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ না করেই নির্বাচনের দিন ঘোষণা করে কমিশন গণতন্ত্রের ওপর আঘাত হেনেছে। লক্ষ লক্ষ বৈধ ভোটারকে তালিকার বাইরে রেখে এই নির্বাচনকে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন তিনি। বামপন্থীদের দাবি, অপশাসন ও আগ্রাসনের বিরুদ্ধে এই জোটই হবে বাংলার আসল বিকল্প।