ইসলামে সঙ্গীত নিষিদ্ধ নয়?’ ধ্রুপদী সঙ্গীতের ভিডিয়ো পোস্ট করে এই কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়

পাকিস্তানের উচ্চবিত্ত নারীদের ধ্রুপদী সঙ্গীত উপভোগের একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে তীব্র কটাক্ষ করলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। ভিডিয়োটির সঙ্গে তিনি এমন একটি প্রশ্ন তুলেছেন, যা ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
বৃহস্পতিবার তথাগত রায় এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে ৫৪ সেকেন্ডের একটি ভিডিও যুক্ত করে লিখেছেন, “পাকিস্তানের উচ্চবিত্ত নারীরা আনন্দ উপভোগ করছে… যেমনটা তাদের করা উচিত!”
তবে ভিডিয়োর মূল সুরের বাইরে গিয়ে তিনি যে প্রশ্নটি তুলেছেন, তা হলো: “সন্ত্রাসবাদের চেয়ে অনেক ভালো… কিন্তু আমি সবসময় ভাবতাম ইসলামে সঙ্গীত নিষিদ্ধ!”
ভিডিওটিতে দেখা যাচ্ছে পাকিস্তানের অবস্থাপন্ন পরিবারের মহিলারা ধ্রুপদী সঙ্গীতের মূর্চ্ছনায় মজেছেন এবং আনন্দ উপভোগ করছেন। তথাগত রায় এই ভিডিয়োটিকে ‘সন্ত্রাসবাদের চেয়ে অনেক ভালো’ বললেও, ইসলামে সঙ্গীতের স্থান নিয়ে প্রশ্ন তুলে কার্যত পাকিস্তানের রক্ষণশীল সমাজ এবং আধুনিক জীবনযাত্রার মধ্যেকার দ্বন্দ্বকে উসকে দিলেন।