মদপানে অকাল মৃত্যুর ঝুঁকি! গোপন রাখা হয়েছিল চাঞ্চল্যকর এই রিপোর্ট

প্রতিদিন মাত্র এক চুমুক অ্যালকোহল সেবনও অকাল মৃত্যুর কারণ হতে পারে—এমনই এক ভয়াবহ তথ্য উঠে এসেছে মার্কিন সরকারের একটি গবেষণায়। ‘জার্নাল অফ স্টাডিজ অন অ্যালকোহল অ্যান্ড ড্রাগস’-এ প্রকাশিত এই প্রতিবেদনটি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। গবেষকদের দাবি, প্রতিদিন এক গ্লাস মদ পান করলে অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ে, আর দুই গ্লাস পান করা কার্যত প্রাণঘাতী হতে পারে।

গবেষণায় দেখা গেছে, যারা মনে করেন প্রতিদিন অল্প মদ্যপান স্বাস্থ্যকর, তাদের ক্ষেত্রেও প্রতি ১,০০০ জনের মধ্যে একজন অকালমৃত্যুর শিকার হচ্ছেন। অন্যদিকে, যারা প্রতিদিন দুই পেগ অ্যালকোহল পান করেন, তাদের মধ্যে প্রতি ২৫ জনের মধ্যে একজনের অকালমৃত্যুর ঝুঁকি রয়েছে।

অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, এই গবেষণাটি জনসমক্ষে প্রকাশ করতে চায়নি মার্কিন স্বাস্থ্য বিভাগ। অভিযোগ উঠেছে, বাণিজ্যিক স্বার্থে মার্কিন সরকার এই রিপোর্ট চেপে গিয়েছিল। এমনকি, এই গবেষণা পরিচালনার দায়িত্বে থাকা রবার্ট এম. ভিনসেন্টকে বরখাস্ত করা হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিনসেন্টের দাবি, স্বাস্থ্য বিভাগকে খাদ্যতালিকা সংক্রান্ত বিধিমালা থেকে মদ্যপানের পরামর্শ প্রত্যাহার করতে বলা হয়েছিল, কিন্তু সরকার তা শোনেনি। ইউনিভার্সিটি অফ কলোরাডোর বিশেষজ্ঞ নেড ক্যালোনজের মতে, সুস্বাস্থ্যের জন্য অ্যালকোহল পান করা মোটেও অপরিহার্য নয়। এই প্রতিবেদনটি এখন মদ্যপান নিয়ে বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy