ভোটের আবহে সরগরম তিলোত্তমা। তবে এবার আলোচনার কেন্দ্রে কোনো রাজনৈতিক নেতা নন, বরং খাস কলকাতার এক নামী হৃদরোগ বিশেষজ্ঞ। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ফাঁড়ি এলাকার ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার পি.কে. হাজরা এক অভাবনীয় ঘোষণা করে শোরগোল ফেলে দিয়েছেন। তাঁর দাবি, চেম্বারে এসে কোনো রোগী যদি ‘জয় শ্রীরাম’ বলেন, তবে ডাক্তারবাবুর ফি-তে মিলবে নগদ ৫০০ টাকা ছাড়।
জানা গেছে, বালিগঞ্জ ফাঁড়ির ব্যক্তিগত চেম্বারে ডাক্তার হাজরার ভিজিট ছিল ২ হাজার টাকা। সম্প্রতি তা কমিয়ে ১৫০০ টাকা করা হয়েছিল। এখন নতুন অফারে নির্দিষ্ট স্লোগান দিলে রোগীদের দিতে হবে মাত্র ১০০০ টাকা। চিকিৎসকের দাবি, মানুষের পাশে দাঁড়াতেই তাঁর এই উদ্যোগ এবং এতে কোনো অনৈতিকতা নেই। তবে এই অফার কোনো কর্পোরেট হাসপাতালে প্রযোজ্য নয়।
Kolkata, West Bengal: A doctor has posted on social media stating that any individual visiting him for a consultation and saying ‘Jai Shri Ram’ will receive an instant discount of ₹500
Doctor P.K. Hazra says, “… I have been observing free patient care for a long time, and I… pic.twitter.com/n7oJahLFWD
— IANS (@ians_india) April 14, 2026
চিকিৎসক পি.কে. হাজরা খোলাখুলিই জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত এবং ভবিষ্যতে বিজেপির টিকিটে ভোটে লড়তেও আগ্রহী। তাঁর চেম্বারে গেরুয়া গামছা পরা পোস্টার এবং কিউআর কোডও লাগানো হয়েছে। অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, চিকিৎসার মতো পবিত্র পরিষেবাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। প্রথম দিনেই অন্তত তিনজন রোগী এই ‘অফার’ গ্রহণ করেছেন বলে খবর।





