আমলকির রয়েছে বহু উপকারী পুষ্টি ও ওষধি গুনাগুণ, যা না জানলেই নয়
January 19, 2024

সকালে খালি পেটে লেবুর জল খেতে শরীরের নানা উপকার হয়। কারণ লেবুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়, মেদ কমায়। কিন্তু এর চেয়েও বেশি উপকার পাওয়া যায় আমলকী খেলে। এজন্য গোটা আমলকী টুকরো করে অল্প গরম জলে মিশিয়ে নিন। তারপর সেই জল সকালে খালি পেটে খেয়ে ফেলুন। আমলকীর টুকরোগুলোও খেয়ে ফেলুন তারপর।
এভাবে আমলকী খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-
১. আমলকীতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়।
২. আমলকীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে দূষণমুক্ত করে। সেই সঙ্গে মেদও কমায়।
৩. নিয়মিত আমলকী খেলে চুলের উজ্জ্বলতা বাড়ে। সেই সঙ্গে চুলের স্বাস্থ্যও ভালো থাকে।