ত্বকের যত্নে ব্যবহার করুন দুধ, ফল পাবেন কয়েক সপ্তাহেই

ত্বকের সৌন্দর্য ধরে রাখতে কাঁচা দুধ হতে পারে ভালো ময়েশ্চারাইজার। এতে থাকা উপাদানগুলো ত্বকের সৌন্দর্য রক্ষা করতে আলাদা আলাদা প্রভাব রাখে। চলুন জেনে নেয়া যাক:

>>ক্লিনজার হিসাবে কাঁচা দুধ অতুলনীয়। দুধে ভরপুর মাত্রায় ভিটামিন থাকে। তা ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে। গরমে রোদে পুড়ে ত্বক নিস্তেজ দেখায়। রোদ থেকে বাড়ি ফিরে মুখে কাঁচা দুধ মাখতে পারেন।

>>কাঁচা দুধ প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে ভালো কাজ করে। এটি ত্বকের গভীরে ঢুকে আর্দ্রতা ধরে রাখে। শুষ্ক ত্বকের সমস্যা থাকলে কাঁচা দুধ খুব উপকার করে।

>> দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকে সংক্রমণের ঝুঁকি কমায়। ব্রণ, ফুসকুড়ির সমস্যায় যারা ভুগে থাকেন, তারাও রূপচর্চার জন্য কাঁচা দুধ ব্যবহার করতে পারেন।

>>কাঁচা দুধ মাখলে ত্বকে কোলাজেন উৎপাদনের হার বেড়ে যায়। ফলে নতুন কোষ গঠন হয়। তাই কাঁচা দুধ ত্বকে বয়সের ছাপ ঠেকাতে পারে। দুধে উপস্থিত ভিটামিন ডি ত্বককে মসৃণ ও টানটান রাখে।

>>কাঁচা দুধে বিটা হাইড্রক্সি অ্যাসিড থাকে। এই উপাদানটি ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy