বুধের গোচর ও রাজযোগে ভাগ্য খুলবে ৫ রাশির, জাতকদের জীবনে আসবে আর্থিক সমৃদ্ধি

জ্যোতিষশাস্ত্রে বুধকে গ্রহের যুবরাজ হিসেবে গণ্য করা হয়। যখনই বুধ তার রাশি পরিবর্তন করে, তা প্রতিটি মানুষের কেরিয়ার, আর্থিক লেনদেন, যোগাযোগ এবং বুদ্ধিমত্তার ওপর সরাসরি প্রভাব ফেলে। চলতি বছরের ৭ সেপ্টেম্বর, অর্থাৎ আজ সোমবার দুপুর ১:৩৫ মিনিটে বুধ তার নিজের রাশি কন্যা রাশিতে প্রবেশ করেছে। এর ফলে অত্যন্ত শুভ ‘ভদ্র রাজযোগ’ সৃষ্টি হয়েছে, যা আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বুধের এই রাশি পরিবর্তনে ৫টি রাশির জাতক-জাতিকাদের জীবনে দারুণ সময় শুরু হতে চলেছে।

মেষ রাশি: বুধের গোচর মেষ রাশির কেরিয়ারে অত্যন্ত ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। এই সময়ে নতুন চাকরির সুযোগ কিংবা কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পেতে পারেন। আপনার বুদ্ধিমত্তা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা বড় কোনও অর্ডার বা লাভজনক ডিল পেতে পারেন, যার ফলে আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।

বৃষ রাশি: ভদ্র রাজযোগ বৃষ রাশির জাতকদের জন্য দারুন সৌভাগ্য বয়ে আনবে। কর্মক্ষেত্রে আপনার দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসের প্রশংসায় কাজের পরিবেশ আরও উৎসাহব্যঞ্জক হবে। পাশাপাশি ব্যবসায় নতুন আয়ের উৎস তৈরি হওয়ায় আর্থিক দিক থেকেও স্বস্তি মিলবে।

কন্যা রাশি: বুধ নিজের রাশি কন্যাতেই প্রবেশ করায় এই রাজযোগের সবচেয়ে বেশি এবং সরাসরি সুফল পাবেন এই রাশির জাতকরাই। পুরনো কোনও বিনিয়োগ থেকে বড় অংকের মুনাফা ঘরে আসার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের পদোন্নতি কিংবা নতুন চাকরির যোগ রয়েছে। পড়ুয়াদের জন্যও সময়টি অত্যন্ত অনুকূল, প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাঁরা দারুন সাফল্য পেতে পারেন।

তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতা বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়ে সফলভাবে সম্পন্ন হতে পারে। কেরিয়ার বা ব্যবসায় নতুন এবং লাভজনক সুযোগ আপনার সামনে আসবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

কুম্ভ রাশি: বুধের গোচর কুম্ভ রাশির ভাগ্যকে পুরোপুরি বদলে দিতে পারে। এই সময়ে কোনো লাভজনক চুক্তি বা বড় প্রকল্পে স্বাক্ষর করার সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে প্রচুর মুনাফা এনে দেবে। সব মিলিয়ে আর্থিক বিনিয়োগ এবং নতুন কাজের জন্য আগামী ১৯ দিন এই রাশির জাতকদের জন্য অত্যন্ত ফলদায়ক হতে চলেছে।