১৫ অগাস্টের পর অ্যাকাউন্টে অন্নপূর্ণার কিস্তি, পেতে কী করতে হবে জেনে নিন!

জুলাই মাসে রাজ্যের এক কোটিরও বেশি মহিলা ‘অন্নপূর্ণা যোজনা’র আর্থিক সহায়তা হাতে পেয়েছেন। তবে অগাস্ট মাস শুরু হলেও বহু মহিলা এখনও এই প্রকল্পের টাকা ব্যাঙ্কে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জুলাইয়ে টাকা পাওয়ার পরেও কেন অগাস্টের কিস্তি এখনও অ্যাকাউন্টে ক্রেডিট হলো না এবং ঠিক কী কারণে এই বিলম্ব ঘটছে, তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন দানা বেঁধেছে।
১. অগাস্টের টাকা পেতে কেন দেরি হচ্ছে?
প্রশাসন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, সরকার রাজ্যের প্রতিটি যোগ্য মহিলাকে অন্নপূর্ণা যোজনার সুবিধার আওতায় আনতে চাইছে। সেই লক্ষ্যেই বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় তথ্য যাচাই বা ভেরিফিকেশনের (Verification) কাজ চলছে।
এতদিন যাঁদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি বা যাঁরা ‘আন্ডার ইনকোয়ারি’ (Under Inquiry) তালিকায় ছিলেন, তাঁদের সমস্ত নথি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে।
শুধু তাই নয়, এর আগে যাঁরা নিয়মিত টাকা পেয়েছেন, তাঁদের একাংশের ক্ষেত্রেও নতুন করে তথ্য যাচাইয়ের কাজ চলছে।
প্রশাসনের স্পষ্ট নির্দেশ, এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অগাস্ট মাসের কিস্তির টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে না।
২. টাকা পেতে কি নতুন করে কোনো কাজ করতে হবে?
যাঁদের তথ্য যাচাই বা ভেরিফিকেশন ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে, তাঁদের চিন্তার কোনো কারণ নেই। তাঁদের নতুন করে কোনো দৌড়ঝাঁপ করতে হবে না। তবে এই পর্যায়ে সরকারি কর্মীরা অনেককেই ডাকতে পারেন বা বাড়ি আসতে পারেন। সেক্ষেত্রে ভোটার কার্ড, পরিচয়পত্র কিংবা নির্দিষ্ট তালিকার নথিপত্র সঙ্গে রাখতে হবে। সঠিক তথ্য দিয়ে এবং আধিকারিকদের প্রশ্নের সঠিক উত্তর দিলেই ভেরিফিকেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে এবং টাকাও মিলে যাবে।
৩. কবে থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে?
খবর অনুযায়ী, আগামী ১৫ অগাস্টের পর থেকেই যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা ঢুকতে শুরু করবে। চলতি মাসের ৩১ অগাস্টের মধ্যে সমস্ত যোগ্য মহিলা তাঁদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন বলে জানা গেছে। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ৩১ অগাস্টের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন।
৪. সবাই কি টাকা পাবেন?
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত ও যোগ্য মহিলারা তাঁদের সম্পূর্ণ টাকা পেয়ে যাবেন। তবে যাঁরা আবেদন করার সময় কোনো তথ্য গোপন করেছেন বা ভুল তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করেছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
৫. স্টেটাস চেক করার ক্ষেত্রে সতর্ক থাকুন
অন্নপূর্ণা যোজনার আবেদন করার পর অনেকেই বর্তমানে স্টেটাস চেক করার চেষ্টা করছেন। কিন্তু খেয়াল রাখবেন, পুরনো ওয়েবসাইটে এখন আর এই প্রকল্পের স্টেটাস দেখা যাচ্ছে না। তাই বিভ্রান্তিকর বা ফেক ওয়েবসাইটে ঢুকে নিজের মূল্যবান সময় নষ্ট না করে সঠিক আপডেটের জন্য একটু অপেক্ষা করাই শ্রেয়।