কাজের ফাঁকে নিজেকে চাঙা করে তুলতে জেনেনিন কি করবেন

খুব ব্যস্ততা কিংবা কাজের ফাঁকে অনেকেই একটু ফুসরত নিতে চান না। কীভাবে দ্রুত এবং সাফল্যের সঙ্গে কাজ শেষ করতে হবে তার দিকেই থাকে লক্ষ্য। সামান্য সময় নষ্ট করতে চান না।

তবে ব্যস্ততার মধ্যে সামান্য মুহূর্ত বিরতি কাজে আরও বেশি ইতিবাচক প্রভাব ফেলে, এমনটাই ওঠে এসেছে হার্ভার্ড বিজনেস রিভিউর একটি আর্টিকেলে।

প্রফেসর অ্যাশলি উইলানস এতে লেখেন, আমরা অনেক সময়কে অতি মূল্যায়ন করে থাকি। এমনকি অর্থের বিচারে সময়কে মাপি। তবে এর বিপরীতেও আমাদের ভাবা উচিত।

তিনি বলেন, কাজ কিংবা ব্যস্ততার ফাঁকে সামান্য সময় নষ্ট করতে হবে। সেটি হতে পারে পাঁচ থেকে ২০ মিনিট। এটি বেশ কার্যকর।

এখন কথা হচ্ছে, অতি চাপের মধ্যে কীভাবে নিজেকে হালকা করবেন। পাঁচ মিনিটের জন্য সহকর্মীদের সঙ্গে আড্ডা দিতে পারেন। তবে সেটি কোনোভাবেই হইচই নির্ভর না। এমনকি শব্দ উৎপাদন করে না, এমন যন্ত্র বা বস্তু নিয়েও ২০ মিনিট সময় কাটাতে পারেন।

অ্যাশলি নির্দিষ্টভাবে বলেননি কোনো বস্তু নিয়ে সময় কাটাতে হবে। তবে সেটি হতে পারে মেইল চেক করা বা সামাজিক যোগাযোগমাধ্যমে একটু ঢুঁ মেরে আসা।

আনন্দ উদ্‌যাপনই আসলে এর লক্ষ্য না। মনে করতে পারেন, ব্যস্ততার মধ্যে এটি খানিকটা অবসর। নীরবে কাটিয়ে দেওয়া শুধু।

কাজের ফাঁকে এই সময় নষ্টের মধ্যে মানুষকে চাঙা করে তোলে। একটু বিরতি নিয়ে দারুণ উদ্যমে কাজ এগিয়ে নেওয়া যায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy