স্মার্ট টিভি পরিষ্কার করতে গিয়ে স্ক্রিন নষ্ট করছেন না তো? জেনে নিন সুরক্ষিত রাখার সঠিক উপায়

আজকাল ঘর মানেই বড় স্ক্রিনের স্মার্ট টিভি। কিন্তু এই দামি ইলেকট্রনিক গ্যাজেটটি পরিষ্কারের সময় আমরা অনেকেই সাধারণ ভুল করে বসি, যা স্ক্রিনের পিক্সেল বা কোটিং স্থায়ীভাবে নষ্ট করে দিতে পারে। আপনার প্রিয় স্মার্ট টিভিটিকে নতুনের মতো ঝকঝকে রাখতে ফলো করুন এই স্মার্ট টিপস।

কীভাবে পরিষ্কার করবেন?

সুইচ অফ ও আনপ্লাগ: পরিষ্কার শুরু করার আগে অবশ্যই টিভি বন্ধ করুন এবং প্লাগ খুলে নিন। এতে শর্ট সার্কিটের ভয় থাকে না এবং স্ক্রিনের ধুলোবালি ভালো বোঝা যায়।

মাইক্রোফাইবার কাপড়: সাধারণ সুতির কাপড় বা টিস্যু পেপার স্ক্রিনে স্ক্র্যাচ ফেলতে পারে। তাই সবসময় ভালো মানের শুকনো মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন।

রাসায়নিক বর্জন: সরাসরি স্ক্রিনে জল, গ্লাস ক্লিনার বা অ্যালকোহল স্প্রে করবেন না। প্রয়োজনে কাপড়ে সামান্য জল বা স্ক্রিন ক্লিনার লাগিয়ে হালকা হাতে মুছুন।

কোণ পরিষ্কার: টিভির ফ্রেম বা কোণ পরিষ্কার করতে নরম ব্রাশ বা কটন বাড ব্যবহার করুন। এতে জমে থাকা ধুলো সহজেই বেরিয়ে আসবে।

সবশেষে মনে রাখবেন, স্ক্রিনে কখনো জোরে চাপ দেবেন না, এতে ভেতরের প্যানেল ক্ষতিগ্রস্ত হতে পারে।