রোজ খাবার খান কলাপাতা! তাহলেই দূরে থাকবে বহু রোগ, জানুন

সকালের নাস্তা হোক বা রাতের ভরপেট খাবার, আমাদের দৈনন্দিন জীবনে স্টিলের থালা বা কাচের প্লেটের ব্যবহার প্রায় সর্বজনীন। তবে সুস্বাস্থ্য বজায় রাখতে কিছু চিরাচরিত অভ্যাস বদলানোর প্রয়োজনীয়তা রয়েছে। তেমনই একটি অভ্যাস হলো কলাপাতা ব্যবহার করে খাবার খাওয়া। ভারতীয় চিকিৎসকদের মতে, কলাপাতা শুধু পরিবেশবান্ধবই নয়, এটি আমাদের শরীরকেও বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে পারে।

চিকিৎসকরা জানাচ্ছেন, কলাপাতা তার রসে ভরপুর ঔষধিগুণ নিয়ে হাজির। এই রস খাবারের সঙ্গে মিশে আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগায়। এর জন্য আলাদা করে কসরত করার প্রয়োজন নেই। প্রতিদিন অন্তত একটি বা দুটি প্রধান খাবার কলাপাতায়ে খেলেই যথেষ্ট উপকার পাওয়া যায়।

কলাপাতার রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি ও ট্যানিনের মতো গুরুত্বপূর্ণ উপাদান। এই উপাদানগুলো শরীরের জন্য টনিকের মতো কাজ করে। ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে কলাপাতা ব্যবহার করলে এই উপকারী উপাদানগুলো প্রাকৃতিকভাবেই আমাদের শরীরে প্রবেশ করে।

শহুরে জীবনে কলাপাতা জোগাড় করা কঠিন মনে হলেও, দিনের যেকোনো এক বা দুই বেলার খাবার কলাপাতায়ে খাওয়ার অভ্যাস করা যেতে পারে। চিকিৎসকদের মতে, কলাপাতায়ে খেলে পেটের রোগ এবং তার থেকে হওয়া জ্বর, সর্দি, পায়খানার মতো বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। রোগ জীবাণু আপনার ধারেকাছেও ঘেঁষতে পারবে না। যদিও আমাদের দেশে কলাপাতা ব্যবহারের চল প্রায় উঠে গেছে, তবে দক্ষিণ ভারতের অনেক অঞ্চলে এখনও এই ঐতিহ্য বজায় রয়েছে।

চিকিৎসকরা আরও জানাচ্ছেন, কলাপাতা সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ব্রঙ্কাইটিসের মতো রোগেও আশ্চর্য উপকার দেয়। এছাড়াও, কোষ্ঠকাঠিন্য, আমাশয়, রক্তাল্পতা ও চর্মরোগের নিরাময়েও কলাপাতা ম্যাজিকের মতো কাজ করে। এমনকি, এটি লিভারের সমস্যা সারাতে, রক্তচাপ কমাতে এবং টিবি ও আন্ত্রিকের মতো রোগেও ভালো ফল দেয় বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্যকর কলাপাতা পলিফেনলে ভরপুর, যা একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। কলাপাতায়ে খাবার খেলে এই পলিফেনল খাবারের সঙ্গে মিশে আমাদের শরীরে পুষ্টি যোগায়। এছাড়াও, কলাপাতা গায়ে মোমের মতো একটি আবরণ থাকায় খাবারে এক চমৎকার সুগন্ধ যোগ হয়, যা খাবারকে আরও সুস্বাদু করে তোলে।

পরিবেশের দিক থেকেও প্লাস্টিক বা কাগজের প্লেটের চেয়ে কলাপাতা অনেক বেশি পরিবেশবান্ধব। ব্যবহারের পর এটি খুব সহজেই পচে যায়। স্বাস্থ্যসম্মতভাবে খাওয়ার জন্য কলাপাতা খুব বেশি ধোয়ারও প্রয়োজন হয় না, সামান্য জল দিয়ে ধুয়ে নিলেই তাতে খাবার পরিবেশন করা যায়।

অন্যদিকে, স্টিল বা কাচের থালা ভালোভাবে পরিষ্কার করা জরুরি, কিন্তু ভালোভাবে ধোয়ার পরেও তাতে সাবানের রাসায়নিক লেগে থাকার সম্ভাবনা থাকে। কলাপাতা ব্যবহারের ক্ষেত্রে এই ঝুঁকি নেই, তাই খাবার থাকে সম্পূর্ণ রাসায়নিকমুক্ত।

ব্যবহারিক দিক থেকেও কলাপাতা বেশ সুবিধাজনক। এটি আকারে বড় হওয়ায় একসঙ্গে অনেক খাবার নেওয়া যায়। মোমের মতো আবরণ থাকার কারণে এটি ওয়াটারপ্রুফ, তাই ঝোল বা অন্যান্য তরল খাবার পরিবেশনের জন্যও এটি সেরা বিকল্প বলছেন বিশেষজ্ঞরা।

সুতরাং, সুস্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষার কথা ভেবে এবার আপনার থালা-বাসনের তালিকায় যোগ করুন কলাপাতা। পুরনো এই রীতি ফিরিয়ে আনলে বহু রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব, এমনটাই মনে করছেন চিকিৎসকরা।