আতঙ্ক দিল্লিতে! একাধিক স্কুলে বোমা রাখার হুমকি, ছাত্র-শিক্ষকদের বাইরে এনে তল্লাশি

আজ সকালে দিল্লির একাধিক স্কুলে ফের বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফোন করে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে, যার জেরে দ্রুত ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের স্কুল থেকে বাইরে বের করে আনা হয়। পুলিশ ও বম্ব স্কোয়াডের দল প্রতিটি স্কুলে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দিল্লির আকাশে অদ্ভুত আলোর ছটা, কী রহস্য?
অন্যদিকে, শুক্রবার গভীর রাতে দিল্লি ও এনসিআর অঞ্চলের বাসিন্দারা আকাশে এক অবাক করা দৃশ্যের সাক্ষী হয়েছেন। গভীর রাতের আকাশে হঠাৎই একটি উজ্জ্বল আলোর গোলার মতো বস্তু দেখা যায়, যা দ্রুত এগিয়ে গিয়ে মাঝ আকাশে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য যেন গোটা শহর আলোয় ভরে ওঠে।
দিল্লি, গুরগাঁও, নয়ডা, গাজিয়াবাদ এবং আলিগড়ের মানুষ এই দৃশ্য দেখে রীতিমতো বিস্মিত। সোশ্যাল মিডিয়ায় দ্রুত এই ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে উল্কা বলে মনে করছেন, আবার কেউ কেউ এর রহস্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি।