মাত্র ৩ মিনিটেই পেতে পারেন উজ্জ্বল ত্বক, মানুন এই নিয়ম

দিনভর ব্যস্ততার পর শরীরের পাশাপাশি ত্বকও ক্লান্ত হয়ে পড়ে। সারাদিনের ধুলো-ময়লা ও অবহেলার কারণে ত্বকের সৌন্দর্য মলিন হয়ে যায়। কিন্তু সুন্দর ও উজ্জ্বল ত্বক ধরে রাখতে চাইলে রাতে মাত্র ৩ মিনিটের রূপচর্চাই যথেষ্ট!
বিশেষজ্ঞদের মতে, এই সহজ উপায়ে ত্বক থাকবে সতেজ, নমনীয় ও দীপ্তিময়। চলুন, জেনে নিই মাত্র তিন মিনিটের এই বিউটি রুটিন—
যা যা লাগবে:
✔ এক চামচ গোলাপ জল
✔ তিনটি ছোট জাফরানের টুকরো
✔ সামান্য উষ্ণ গরম জল
✔ আধা চা চামচ অ্যালোভেরা জেল
✔ এক চামচ মধু
প্রস্তুত ও ব্যবহার পদ্ধতি:
✅ প্রথম ধাপ: গোলাপ জলে জাফরান ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। জাফরানের রঙ ছেড়ে দিলে এতে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।
✅ দ্বিতীয় ধাপ: মুখ ঠান্ডা জলে ধুয়ে এক টুকরো তুলা দিয়ে পরিষ্কার ত্বকে মিশ্রণটি মেখে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
✅ তৃতীয় ধাপ: এরপর এক গ্লাস সামান্য উষ্ণ জলে কয়েক দানা জাফরান ও এক চামচ মধু মিশিয়ে পান করুন। তারপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন।
রাতে মাত্র ৩ মিনিট এই রূপচর্চা করলে সকালে ঘুম থেকে উঠে পাবেন উজ্জ্বল, দীপ্তিময় ও সতেজ ত্বক! সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করুন।