অতিরিক্ত রাগ বা দুশ্চিন্তা? জানুন মন শান্ত করার সহজ টিপস

অতিরিক্ত রাগ, উত্তেজনা বা দুশ্চিন্তা স্বাস্থ্যের জন্য কখনই ভালো নয়। মানসিক চাপের কারণে হতে পারে মাথাব্যথা, হার্টের সমস্যা এমনকি ডায়াবেটিসের মতো জটিলতা। পারিপার্শ্বিক নানা কারণে মানুষের মন-মেজাজ সবসময় একরকম থাকে না। খারাপ পরিস্থিতিতে অনেকেই উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তাই মেজাজ নিয়ন্ত্রণে রাখার কিছু সহজ কৌশল জানা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞরা বলছেন, কিছু ব্যায়াম ও সহজ কৌশল রপ্ত করলে যেকোনো পরিস্থিতিতেই ইতিবাচক মেজাজ ধরে রাখা সম্ভব। চলুন জেনে নিই, উদ্বিগ্ন বা আতঙ্কিত হলে দ্রুত কী করবেন—

১. গভীর শ্বাস নিন
চাপের সময় স্থির হয়ে বসে ধীরে ধীরে গভীর শ্বাস নিন। এটি মনকে স্বস্তি দেয় এবং মুহূর্তেই শান্ত অনুভব করবেন। শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামও এই ক্ষেত্রে কার্যকরী।

২. সামান্য লবণ জিহ্বার উপর রাখুন
শুনতে অদ্ভুত লাগলেও জিহ্বার উপর এক চিমটি লবণ রেখে এক গ্লাস পানি পান করলে মুহূর্তেই মন শান্ত হবে। এটি একধরনের স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণের কৌশল, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে।

৩. বুকে ঠান্ডা কিছু চেপে ধরুন
বরফের প্যাক বা ঠান্ডা কোনো কিছু বুকে চেপে ধরলে স্নায়ুতন্ত্র দ্রুত নিয়ন্ত্রণে আসে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ভ্যাগাস নার্ভকে প্রশান্ত করে এবং রাগ বা উদ্বেগ কমাতে সাহায্য করে।

এছাড়া, ঠান্ডা জলে হাত-মুখ ধোয়া, বরফের পানিতে মুখ ডুবিয়ে রাখা বা ঠান্ডা পানিতে স্নান করাও কার্যকর পদ্ধতি।

৪. ব্যায়াম করুন
অস্থিরতা দূর করতে চাইলে—
✔ চেয়ারে সোজা হয়ে বসুন, খালি পা মেঝেতে স্পর্শ করুন। এতে শরীর ও মন স্বাভাবিক হয়ে আসবে।
✔ তালুতে একটি আইস কিউব রাখুন ও চেপে ধরুন। প্রচণ্ড ঠান্ডার কারণে আপনার মন খারাপ চিন্তা থেকে সরে যাবে।
✔ দড়িলাফ দিতে পারেন। এটি দ্রুত মেজাজ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে।

৫. জিহ্বার ব্যায়াম করুন
জিহ্বা মুখের ভেতরের তালুর সঙ্গে লাগানোর চেষ্টা করুন। কয়েক সেকেন্ডের জন্য এই ব্যায়াম করলে মস্তিষ্কের উদ্বেগ কমবে এবং আপনি দ্রুত শান্ত হতে পারবেন।

শান্ত থাকার অভ্যাস গড়ে তুলুন
জীবনের নানা চাপে আমরা অস্থির হয়ে যাই, কিন্তু মেজাজ ঠিক রাখতে কিছু সহজ অভ্যাস গড়ে তোলা গেলে মন ও শরীর দুই-ই সুস্থ থাকবে। তাই দুশ্চিন্তা বা উত্তেজনায় ভুল সিদ্ধান্ত না নিয়ে, এই কৌশলগুলো মেনে চলুন এবং নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন!