আসল না নকল পারফিউম চেনার কয়েকটি কৌশল আজই শিখেনিন

গরমের দিনে ঘামের দুর্গন্ধ দূর করতে কিংবা ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে পারফিউম ব্যবহার করা এখন অনেকেরই অভ্যাস। তবে আসল পারফিউমের দীর্ঘস্থায়ী মনমাতানো গন্ধ যেখানে সারাদিন ধরে থাকে, সেখানে নকল পারফিউম কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যায়, বরং শরীরে বাজে গন্ধ ছড়ায়।

বাজারে নামীদামি ব্র্যান্ডের সঙ্গে এখন নকল পারফিউমের ছড়াছড়ি। অনেকেই না বুঝে কিনে ফেলছেন নিম্নমানের পারফিউম, যা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে। তাই আসল ও নকল পারফিউম চেনার কিছু সহজ উপায় জেনে রাখা জরুরি।

নকল পারফিউম চেনার সহজ উপায়
🔹 শিশির নিচের গ্লাস দেখুন
আসল পারফিউমের বোতলের নিচের গ্লাস সাধারণত মোটা ও স্পষ্ট হয়। কিন্তু নকল পারফিউমের শিশির গ্লাস বেশ পাতলা হয়, ঢাকনাটিও বেশ সস্তা ও নড়বড়ে হয়ে থাকে।

🔹 প্যাকেট পরীক্ষা করুন
ভালো ব্র্যান্ডের পারফিউমের প্যাকেট হয় নিখুঁতভাবে তৈরি। যদি প্যাকেটের কাগজে প্লাস্টিকের গন্ধ থাকে, লেখাগুলো অস্পষ্ট হয়, কিংবা বক্সটি অসমান হয়, তাহলে এটি নকল হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া আইনি গ্রিন পয়েন্ট চিহ্ন (সবুজ বিন্দু) না থাকলে সেটি আসল নয়।

🔹 সিরিয়াল নাম্বার মিলিয়ে দেখুন
ব্র্যান্ডেড পারফিউমের প্যাকেটে সিরিয়াল নাম্বার উল্লেখ থাকে। যদি নাম্বারটি স্টিকার দিয়ে লাগানো হয়, তাহলে বুঝতে হবে এটি নকল। আসল পারফিউমের সিরিয়াল নাম্বার বোতল ও প্যাকেটে একইভাবে প্রিন্ট করা থাকে।

🔹 গন্ধের পার্থক্য বুঝুন
নকল পারফিউমের গন্ধ সাধারণত খুব বেশি তীব্র ও স্ট্রং হয়। অনেক সময় এতে অ্যালকোহলের তীব্র গন্ধ থাকে, যা কিছুক্ষণের মধ্যেই উড়ে যায়।

আসল পারফিউম কেনার টিপস
✔ বিশ্বস্ত দোকান থেকে কিনুন
✔ কম দামে ব্র্যান্ডেড পারফিউম পাওয়ার লোভে না পড়ুন
✔ প্যাকেট ও বোতলের প্রতিটি বিবরণ মিলিয়ে দেখুন

পারফিউম শুধু সুগন্ধের জন্য নয়, বরং এটি ব্যক্তিত্ব ও রুচির পরিচায়কও। তাই সঠিক পারফিউম কিনতে একটু বেশি দাম দিতে হলেও আসল ও দীর্ঘস্থায়ী সুগন্ধি কেনাই ভালো সিদ্ধান্ত।