মার্কিন দ্বিচারিতার বিস্ফোরক পর্দাফাঁস! আমেরিকার আসল রূপ নিয়ে কী জানালেন ইরানের প্রতিনিধি?

ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আব্দুল মজিদ হাকিম ইলাহি আমেরিকার প্রকৃত উদ্দেশ্য নিয়ে তীব্র সংশয় প্রকাশ করেছেন। লখনউয়ের ঐতিহাসিক ইমামবাড়া জওহর আলি খানে আয়োজিত ‘ইয়াদ-এ-শোহাদা’ অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, ওয়াশিংটন মুখে আলোচনার কথা বললেও কাজে তার প্রতিফলন নেই।

তিনি বলেন, “আমেরিকা একদিকে হরমুজ প্রণালী খোলা রাখার বুলি আওড়াচ্ছে, অন্যদিকে সেখানেই অবরোধ তৈরি করছে। এই স্ববিরোধী অবস্থানই প্রমাণ করে তাদের উদ্দেশ্য সত্‍ নয়।” ইলাহির দাবি, আমেরিকা আলোচনার মাধ্যমে নয়, বরং চাপের মুখে ইরানকে নতিস্বীকার করতে বাধ্য করতে চায়। তিনি আরও যোগ করেন, “আমরা যুদ্ধবাজ নই, শান্তি চাই বলেই আলোচনায় বসেছিলাম। কিন্তু ওদের মনোভাব শুরু থেকেই ছিল একতরফা দাবি আদায়ের।”

অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পালটা তোপ দেগে ইরানকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’-এর ধারক বলে অভিহিত করেছেন। ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তবে এত তিক্ততার মাঝেও উচ্চপর্যায়ের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন ভ্যান্স।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy