PM কিষাণ সম্মান নিধির ২১তম কিস্তি কবে ঢুকছে অ্যাকাউন্টে? মোদী সরকারের ঘোষণায় নজর দেশের কোটি কোটি কৃষকের

ভারতের কৃষক সমাজের জন্য বড় সুখবর আসতে চলেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan Samman Nidhi) প্রকল্পের বহু প্রতীক্ষিত ২১তম কিস্তির ₹২০০০ টাকা খুব দ্রুত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে চলেছে। যদিও সরকারিভাবে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এই কিস্তি প্রকাশ করতে পারেন।
এই প্রকল্পের আওতায় প্রতি কৃষক বছরে তিনটি কিস্তিতে (প্রতিটি ₹২০০০) মোট ৬,০০০ টাকা পান।
জম্মু ও কাশ্মীরে শুরু বিতরণ:
দেশের অন্যান্য রাজ্যের কৃষকদের অপেক্ষা থাকলেও, সম্প্রতি ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত জম্মু ও কাশ্মীরের কৃষকদের জন্য কেন্দ্র সরকার ইতিমধ্যেই ২১তম কিস্তি বিতরণ করেছে। সরকারি তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর জম্মু ও কাশ্মীরের মোট ৮.৫ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১৭০ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে।
জরুরি: ই-কেওয়াইসি না করলে টাকা আটকে যাবে!
প্রকল্পের অর্থ পেতে হলে কৃষকদের জন্য ই-কেওয়াইসি (e-KYC) সম্পূর্ণ করা আবশ্যক। অফিসিয়াল ওয়েবসাইটে স্পষ্ট জানানো হয়েছে: “eKYC is MANDATORY for PMKISAN Registered Farmers.”
কৃষকরা PM Kisan পোর্টালে গিয়ে OTP-ভিত্তিক ই-কেওয়াইসি অথবা নিকটবর্তী CSC কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেন।
পিএম কিষাণ স্ট্যাটাস যাচাই করার সহজ ধাপ:
যাদের ই-কেওয়াইসি করা হয়ে গিয়েছে, তারা দ্রুত নিজেদের স্ট্যাটাস যাচাই করুন:
১. pmkisan.gov.in ওয়েবসাইটে যান। ২. হোমপেজে FARMERS CORNER থেকে “Status of Self Registered Farmer/CSC Farmers” নির্বাচন করুন। ৩. আপনার আধার নম্বর ও ক্যাপচা কোড লিখে স্ট্যাটাস যাচাই করুন।
সরকারি কর্মচারী, আয়করদাতা বা প্রাতিষ্ঠানিক জমির মালিকরা ছাড়া যে কোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পের জন্য যোগ্য। নতুন কৃষকরা ওয়েবসাইট থেকে ‘New Farmer Registration’-এ ক্লিক করে আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই নাম নথিভুক্ত করতে পারবেন।
নভেম্বরের প্রথমার্ধেই লক্ষ লক্ষ কৃষকের ব্যাঙ্কে ২১তম কিস্তি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।