৫০০ গুনিজনদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মেদিনীপুর জেলা যুব তৃণমূলের বিজয়া সম্মিলনী ঘিরে তুঙ্গে রাজনৈতিক প্রস্তুতি

আগামী বছর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই রাজ্যজুড়ে নিজেদের সংগঠনকে মজবুত করার কাজ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এর অঙ্গ হিসেবেই বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের উদ্যোগে জেলা পরিষদ হলে এক বিশাল বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ রাজ্য নেতৃত্বরা। তৃণমূল কর্মীদের মনোবল চাঙ্গা করা এবং এলাকার বিশিষ্টজনদের সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তারকা সমাবেশ:

সম্মিলনীতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত, রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রদ্যোৎ ঘোষ, সাংসদ জুন মালিয়া, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি প্রসাদ মাহাতো এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

৫০ জন বিশিষ্টকে সংবর্ধনা:

আজকের এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকা প্রায় ৫০ জন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়। কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী।

নেতৃত্বদের উপস্থিতিতে এই বিশাল বিজয়া সম্মিলনী আগামী বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের রাজনৈতিক প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করল।