বাজার থেকে তেলাপিয়া মাছ কেনার আগে সাবধান! খামারের এই মাছ হতে পারে আপনার হার্ট অ্যাটাকের কারণ

মাছ প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস হলেও, সব মাছ শরীরের জন্য নিরাপদ নয়। সাম্প্রতিক গবেষণায় খামারে চাষ করা তেলাপিয়া মাছ নিয়ে চরম সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। ‘জার্নাল অফ ইমার্জিং টেকনোলজিস অ্যান্ড ইনোভেটিভ রিসার্চ’-এর তথ্যমতে, অস্বাস্থ্যকর জলাশয়ে চাষ করা তেলাপিয়া মাছে আর্সেনিক, ক্যাডমিয়াম ও সিসার মতো ভারী ধাতুর উপস্থিতি মিলেছে, যা ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের গবেষকদের দাবি, বাণিজ্যিক লাভের আশায় অনেক খামারে তেলাপিয়াকে হাঁস, শুকর বা মুরগির বর্জ্য খাওয়ানো হয়। এর ফলে মাছের শরীরে বিষাক্ত ডাইঅক্সিন ও ডিবুটিলিঙ্ক নামক রাসায়নিক জমা হয়, যা হাঁপানি ও অ্যালার্জির কারণ হতে পারে। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ও কীটনাশকের ব্যবহার এই মাছকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে। গবেষণায় দেখা গেছে, খামারের তেলাপিয়া মাছে ওমেগা-সিক্স ফ্যাটি অ্যাসিডের আধিক্য থাকে, যা শরীরে প্রদাহ বাড়িয়ে হৃদরোগ ও স্ট্রোকের আশঙ্কা বহুগুণ বাড়িয়ে দেয়। সুস্থ থাকতে বিশেষজ্ঞদের পরামর্শ, উৎস অজানা এমন অস্বাস্থ্যকর তেলাপিয়া মাছ খাওয়া থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ।