“হাইওয়েতে আর থামবে না গাড়ি!”-দালালি রুখতে এবার ‘অ্যাকশন’ মোডে সরকার, জানুন বিস্তারিত

হাইওয়েতে যাওয়ার সময় টোল প্লাজার লম্বা লাইনে দাঁড়িয়ে মেজাজ হারানো এখন অতীত হতে চলেছে। এবার হাইওয়েতে আপনার গাড়ির চাকা থামবে না, বরং সাঁ সাঁ করে দৌড়াবে। গাড়ি না থামিয়েই স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে টোলের টাকা। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রধান হাইওয়েগুলোতে এই অত্যাধুনিক ‘বাধামুক্ত’ টোল ব্যবস্থা চালু করতে চলেছে মোদী সরকার।

কীভাবে কাজ করবে এই নয়া প্রযুক্তি? লজিস্টিকস পাওয়ার সামিট ২০২৬-এ কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি জানান, হাইওয়েগুলোতে বসানো হবে উচ্চ ক্ষমতাসম্পন্ন অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন (ANPR) ক্যামেরা।

  • স্বয়ংক্রিয় শনাক্তকরণ: গাড়ি যখন টোল জোন দিয়ে যাবে, ক্যামেরা নিজে থেকেই নম্বর প্লেট পড়ে নেবে।

  • সরাসরি পেমেন্ট: আরএফআইডি (RFID) ভিত্তিক ফাস্ট্যাগ (FasTag) প্রযুক্তির মাধ্যমে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে।

  • থামার প্রয়োজন নেই: এর জন্য চালককে গাড়ি থামাতে বা কাঁচ নামাতে হবে না।

নিয়ম ভাঙলে কড়া দাওয়াই: যদি কোনো যানবাহন নিয়ম ফাঁকি দেওয়ার চেষ্টা করে, তবে ছাড় দেওয়া হবে না। স্বয়ংক্রিয়ভাবে গাড়ির মালিকের কাছে পৌঁছে যাবে ই-নোটিশ। নির্দিষ্ট সময়ে টাকা না দিলে ফাস্ট্যাগ স্থগিত (Suspend) করা হতে পারে এবং বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে চালককে।

লজিস্টিক খরচ কমানোই লক্ষ্য: গড়করি জানিয়েছেন, ভারতকে বিশ্বশক্তি ও ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে হলে পণ্য পরিবহনের খরচ (Logistics Cost) কমাতে হবে। আইআইটি ও আইআইএম-এর রিপোর্ট অনুযায়ী, এক্সপ্রেসওয়ে তৈরির ফলে ভারতে লজিস্টিক খরচ ১৬% থেকে কমে ১০%-এ নেমে এসেছে। আমেরিকা বা ইউরোপে এই খরচ ১২%, সেখানে চিনে মাত্র ৮-১০%। লক্ষ্য হলো, এই খরচকে এক অঙ্কে (Single Digit) নামিয়ে আনা।

সবুজ জ্বালানিতেই ভবিষ্যৎ: জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এবার ‘গ্রিন হাইড্রোজেন’ ও জৈব জ্বালানির ওপর জোর দিচ্ছেন গড়করি। তিনি বলেন, ভারত প্রতি বছর প্রায় ২২ লক্ষ কোটি টাকার তেল আমদানি করে। দূষণ কমাতে এবং সাশ্রয় করতে হাইড্রোজেন স্টেশনগুলোর খরচ কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার।

ডিসেম্বর থেকে এই ব্যবস্থা চালু হলে সাধারণ মানুষের ভ্রমণের অভিজ্ঞতা যে পুরোপুরি বদলে যাবে, তা বলাই বাহুল্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy