স্টেট ব্যাঙ্কে ২৭০টির বেশি পদে বিশাল নিয়োগ, চাকরিতে প্রচুর মাইনে, জানুন বিস্তারিত

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) স্পেশালিস্ট ক্যাডার অফিসার (SCO) পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য প্রার্থীরা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট onlinesbi.sbi.bank.in-এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ এই রাষ্ট্রোয়ত্ত ব্যাঙ্কে মোটা বেতনের চাকরির সুযোগ মিলছে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই গত ৪ সেপ্টেম্বর শুরু হয়েছে। প্রার্থীরা আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য সাধারণ ও অন্যান্য নির্দিষ্ট ক্যাটাগরির প্রার্থীদের ৭৫০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে পদের ধরন অনুযায়ী প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে।
আবেদনের বয়সসীমা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ২৩ বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স ৫০ বছরের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ থেকে ১৫ বছর পর্যন্ত ছাড় পাবেন।
পদভিত্তিক আকর্ষণীয় বেতন
জোনাল হেড (রিটেল): বার্ষিক ৯৭ লক্ষ টাকা পর্যন্ত
আঞ্চলিক প্রধান (RH): বার্ষিক ৬৬.৪০ লক্ষ টাকা
রিলেশনশিপ ম্যানেজমেন্ট টিম লিড: বার্ষিক ৫১.৮০ লক্ষ টাকা
ভিপি ওয়েলথ: বার্ষিক ৪৪.৭০ লক্ষ টাকা
ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট: বার্ষিক ৪৪.৫০ লক্ষ টাকা
এভিপি ওয়েলথ: বার্ষিক ৩০.২০ লক্ষ টাকা
ইনভেস্টমেন্ট অফিসার: বার্ষিক ২৭.১০ লক্ষ টাকা
আবেদনের পদ্ধতি ১. প্রথমে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট recruitment.sbi.bank.in-এ প্রবেশ করতে হবে। ২. হোমপেজে দেওয়া নতুন রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে নাম ও পাসওয়ার্ড তৈরি করে লগ ইন করতে হবে। ৩. এরপর সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। ৪. নির্দিষ্ট মাপে পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। ৫. নির্ধারিত ফি জমা দিয়ে ফাইনাল সাবমিশন সম্পন্ন করতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রিন্টআউট রেখে দিতে হবে।