লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট খবর, পুজোর আগেই বাড়ছে ভাতা? কত টাকা পাবেন মহিলারা?

রাজ্যের মহিলাদের জন্য দারুণ সুখবর! শোনা যাচ্ছে, পুজার আগেই বাড়তে চলেছে রাজ্য সরকারের জনপ্রিয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ভাতা। যদি এই খবর সত্যি হয়, তাহলে পুজোর আগেই মোটা অঙ্কের টাকা ঢুকতে পারে মহিলাদের অ্যাকাউন্টে।
রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে এখন সাধারণ মহিলারা মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে ১২০০ টাকা করে পেয়ে থাকেন। শোনা যাচ্ছে, এবার এই ভাতার পরিমাণ বাড়তে চলেছে।
বিভিন্ন সূত্রে খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা এক ধাক্কায় ৫০০ টাকা করে বাড়ানো হতে পারে। অর্থাৎ, সাধারণ জাতির মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা এবং তপশিলি মহিলারা ১৮০০ টাকা করে পেতে পারেন। যদি পুজোর আগে এই ঘোষণা হয়, তাহলে অক্টোবর মাসের শুরু থেকেই এই বর্ধিত ভাতা পাওয়া যাবে।
বর্তমানে যাদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে, তারাই এই ভাতা পেয়ে থাকেন। তবে, বর্ধিত ভাতা পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকা এবং কেওয়াইসি জমা দেওয়া বাধ্যতামূলক।
যদিও সরকার এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তবে বিভিন্ন মহলে জোর গুঞ্জন চলছে যে পুজোর আগেই এই সুখবর আসতে পারে। এই ঘোষণার দিকেই এখন তাকিয়ে আছেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলা।