সরকারি কর্মীদের জন্য দারুণ খবর! বিশ্বকর্মা পুজোয় ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর, থাকছে লম্বা ছুটি

বাংলার সরকারি কর্মচারীদের জন্য এক দারুন খবর। এবার থেকে বিশ্বকর্মা পুজোতেও মিলবে সরকারি ছুটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছুটির ঘোষণা করেছেন। একইসঙ্গে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সরকারি কর্মীরা পেতে চলেছেন টানা ছুটির সুযোগ।

১০ই সেপ্টেম্বর, বুধবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির একটি প্রশাসনিক সভা থেকে এই নতুন ছুটির ঘোষণা করেন। তিনি জানান, ১৭ই সেপ্টেম্বর, বুধবার, বিশ্বকর্মা পুজো উপলক্ষে সরকারি ছুটি থাকবে। রাজ্য সরকার এই সিদ্ধান্তটি বিশেষত পরিযায়ী শ্রমিকদের সম্মান জানানোর জন্য নিয়েছে।

সেপ্টেম্বর ও অক্টোবরে ছুটির তালিকা
এই বছর সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে সরকারি কর্মীরা একাধিক ছুটি পাবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ছুটির দিন নিচে দেওয়া হলো:

১৭ই সেপ্টেম্বর (বুধবার): বিশ্বকর্মা পুজো

২৬শে সেপ্টেম্বর থেকে ৮ই অক্টোবর: দুর্গাপূজা

২০শে অক্টোবর (সোমবার): কালীপুজো

২৩শে অক্টোবর (বৃহস্পতিবার): ভাইফোঁটা

এই ছুটির ফলে সরকারি কর্মীরা পরিবার এবং আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। ব্যাংক ও স্কুল-কলেজও এই সময়ে বন্ধ থাকবে।

লক্ষ্মীপুজো ও কালীপুজোতেও ছুটি
দুর্গাপুজোর পর লক্ষ্মীপুজো (৬ অক্টোবর) এবং কালীপুজো (২০ অক্টোবর) ও ভাইফোঁটার (২৩ অক্টোবর) দিনও সরকারি ছুটি থাকবে। ফলে এই দুই মাসে সরকারি কর্মীরা এক দীর্ঘ ছুটির সুযোগ পাবেন। এই সিদ্ধান্ত রাজ্যবাসীর মধ্যে এক নতুন উৎসবের আনন্দ নিয়ে এসেছে।