ভোটার তালিকায় বড় আপডেট! ২৮ ফেব্রুয়ারি বের হবে চূড়ান্ত তালিকা, ১৪ তারিখ পর্যন্ত চলবে শুনানি
February 10, 2026

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বা Special Intensive Revision (SIR) নিয়ে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভোটার তালিকার শুনানি (Hearing)। মূলত স্ক্রুটিনি এবং অভিযোগ খতিয়ে দেখার জন্য বাড়তি সময় দেওয়া হয়েছে। এর ফলে পূর্বঘোষিত ১৪ ফেব্রুয়ারির বদলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। মূলত ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত ভুল থাকা ভোটারদের নথিপত্র যাচাইয়ের জন্যই এই বাড়তি সময়। কমিশন জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর যদি কারও নাম বাদ পড়ে, তবে তাঁরা আবারও আবেদন করার সুযোগ পাবেন। ভোটার তালিকা নির্ভুল রাখতেই এই বিশেষ সতর্কতা অবলম্বন করছে নির্বাচন কমিশন।