বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রী সংখ্যা বৃদ্ধিতে নতুন পরিকল্পনা নিল রেল

যাত্রী চাহিদা মেটাতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। বর্তমানে ভারতের দ্রুততম ট্রেন হিসেবে পরিচিত বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের চাপ বাড়ছে। প্রায়শই টিকিট না পাওয়ার অভিযোগ আসছে। এই সমস্যার সমাধানেই বেশ কিছু রুটে বন্দে ভারতের কোচ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন ট্রেনে বাড়ছে কোচ?
রেলের রিপোর্ট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে বন্দে ভারত ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাই, প্রাথমিকভাবে বেশ কয়েকটি ট্রেনের কোচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে:
২০ থেকে ১৬ কোচ: ম্যাঙ্গালুরু সেন্ট্রাল-তিরুবনন্তপুরম সেন্ট্রাল, সেকেন্দ্রাবাদ-তিরুপতি এবং চেন্নাই এগমোর-তিরুনেলভেলি – এই তিনটি ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেসে ২০টি করে কোচ যুক্ত করা হবে।
৮ থেকে ১৬ কোচ: মাদুরাই-বেঙ্গালুরু ক্যান্ট, দেওঘর-বারাণসী, হাওড়া-রাউরকেলা এবং ইন্দোর-নাগপুর – এই চারটি ৮ কোচের বন্দে ভারত এক্সপ্রেসে ১৬টি করে কোচ যুক্ত করা হবে।
পুরোনো কোচগুলি কী কাজে লাগবে?
যে ট্রেনগুলি থেকে কোচ সরিয়ে নেওয়া হচ্ছে, সেগুলি দিয়ে নতুন রুটে বন্দে ভারত পরিষেবা চালু করা হবে। এর ফলে দেশের আরও বেশি যাত্রী এই দ্রুতগতির ট্রেনের সুবিধা নিতে পারবেন। ভারতীয় রেলের এই পদক্ষেপ বন্দে ভারতের জনপ্রিয়তা এবং দেশের দ্রুতগতির রেল নেটওয়ার্ক সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ অংশ।