ফিফা বিশ্বকাপে ফের নোরার ম্যাজিক! এবার যা করতে চলেছেন জানলে চমকে যাবেন

ফুটবল বিশ্বের মহাযজ্ঞে ফের একবার নিজের গ্ল্যামার আর নাচের জাদুতে আগুন জ্বালাতে আসছেন বলিউড কুইন নোরা ফতেহি। ২০২২-এর কাতার বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই ২০২৬ ফিফা বিশ্বকাপের মঞ্চেও নোরার উপস্থিতি নিশ্চিত হয়েছে। তবে এবারের চমক শুধুমাত্র মঞ্চ কাঁপানো নাচেই সীমাবদ্ধ নয়; নোরা আসতে চলেছেন এক বিশেষ গুরুদায়িত্ব নিয়ে।

সূত্রের খবর, উত্তর আমেরিকায় আয়োজিত হতে চলা এই মেগা ইভেন্টে নোরাকে দেখা যাবে ফিফার গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে। পাশাপাশি টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং-এও তিনি থাকছেন এক অনন্য ভূমিকায়। নোরার এই ‘ডাবল রোল’ নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বলিউডের ড্যান্সিং সেনসেশন থেকে আন্তর্জাতিক ফুটবল মঞ্চের অন্যতম মুখ হয়ে ওঠা নোরার এই সফর নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy